SBI গ্রাহকদের জন্য বড়সড় আপডেট, বন্ধ থাকছে YONO অ্যাপ-সহ গুরুত্বপূর্ণ পরিষেবা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের জন্য একটি জরুরি খবর। ব্যাংক জানিয়েছে যে, আজ অর্থাৎ ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দুপুর ১:২০ থেকে দুপুর ২:২০ পর্যন্ত তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং, YONO অ্যাপ, YONO Lite, YONO Business (ওয়েব এবং মোবাইল) সহ অন্যান্য মার্চেন্ট পরিষেবাগুলি সাময়িকভাবে অনুপলব্ধ থাকবে।

কখন থেকে কখন পরিষেবা বন্ধ?

এসবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যার কারণে দুপুর ১:২০ থেকে দুপুর ২:২০ পর্যন্ত মোট এক ঘণ্টা এই পরিষেবাগুলি বন্ধ থাকবে।

যে পরিষেবাগুলো বন্ধ থাকবে:

  • ইন্টারনেট ব্যাঙ্কিং
  • YONO অ্যাপ
  • YONO Lite
  • YONO Business (ওয়েব এবং মোবাইল)
  • CINB এবং মার্চেন্ট পরিষেবা

কী কী খোলা থাকবে?

যদিও এই সময়ের মধ্যে অনলাইন লেনদেনের অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকবে, তবুও গ্রাহকদের জন্য একটি স্বস্তির খবর রয়েছে। এই রক্ষণাবেক্ষণের সময়ও ইউপিআই লাইট (UPI Lite) এবং এটিএম (ATM) পরিষেবাগুলি স্বাভাবিকভাবেই চালু থাকবে।

গ্রাহকদের করণীয়

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রাহকদের এই সময়ের আগে অথবা পরে নিজেদের জরুরি লেনদেনগুলি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

YONO কী?

YONO (You Only Need One) হলো এসবিআই-এর একটি ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম, যা গ্রাহকদের জন্য একটি ‘ওয়ান-স্টপ সমাধান’। বিল পেমেন্ট, অনলাইন কেনাকাটা, বীমা এবং বিনিয়োগের মতো বিভিন্ন পরিষেবা এই অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যায়। এর মাধ্যমে গ্রাহকরা শাখায় না গিয়েও সহজে তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন।