বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন? কীভাবে এই সম্পর্ক থেকে বেরোবেন জানুন

প্রেমের অনুভূতি কখন যে তৈরি হয় বলা কঠিন। মনের নিয়ন্ত্রণ নেয়াও কঠিন। এমনটা হতেই পারে যে আপনি বিবাহিত পুরুষের প্রেমে গলে গেলেন। মনে রাখবেন যে বিবাহিত পুরুষ অন্য একটি সম্পর্কে লিপ্ত। তাই তার সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয় বলেই মনে করেন একদল বিশেষজ্ঞ।
কেন উচিত নয়:

>>তার একটা ঘর সংসার রয়েছে। সেই সংসার ভেঙে বেরিয়ে আসা তার পক্ষে সহজ হবে না।

>> তার সন্তান থাকতে পারে। তাদের জীবন বরবাদ হতে পারে।

>> সমাজের দিকটা ভুলে গেলে চলবে না। নানা কটূ কথা আপনাকে বলা হবে।

>>এমনকি বাড়ির লোকও মানতে চাইবে না। তাই এই দিকে না এগনোই ভালো।

তবে অনেক সময়ই সম্পর্কে যাওয়ার পর বোঝা যায় যে, এখানে জড়িয়ে পড়া ঠিক হয়নি। তখন আবার অন্য ঝামেলা। বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া যায় না। তাই সতর্ক থাকার চেষ্টা আপনাকে করতে হবে।

বিশেষজ্ঞরা বলেন, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে গিয়ে লাভ নেই। বহু সমস্যা দেখা দেবে। তিনি আরও জানান, একটা সময়ে পৌঁছে আপনি বিয়ের কথা বলবেন। কিন্তু তিনি কথা এড়িয়ে যাবেন। তিনি বলবেন ব্যাংক অ্যাকাউন্ট, প্রপার্টিতে জড়িয়ে রয়েছে স্ত্রী। তারপর আপনিই সমস্যায় পড়বেন। হতাশ হয়ে পড়বেন।

জেনে নিন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সহজতম রাস্তা:

নিজের ভুলটা বুঝুন
আপনি নিজের ভুলটা বুঝুন। আপনার সম্পর্ক যে আদৌ ঠিক দিকে এগবে না, এটা প্রথমেই মাথায় রাখতে হবে। এই বিষয়টা বুঝে নিতে পারলেই দেখবেন আর সমস্যা নেই। তাই এমন ক্ষেত্রে আগে নিজের সঙ্গে কথা বলুন। আপনার যে প্রথম থেকে এই দিকে এগনো ভুল হয়েছে, এটা স্বীকার করতে হবে। তবেই ভালো থাকতে পারবেন।

কথা কমান
মানুষটির সঙ্গে ধীরে ধীরে কথা কমান। একবারে বন্ধ করলে অন্য ঝামেলা তৈরি হতে পারে। তবে আপনাকে কমাতেই হবে। আপনি কথা কম বললেই দেখবেন তার মন থেকে দূরে সরে যাচ্ছেন। নিজের কষ্ট হলে চেপে রাখুন। তবুও কাজটা করুন। দেখবেন কিছুদিনেই সব ঠিক হয়েছে। তবে মন থেকে সব ডিলিট করলে কিছুটা সময় অবশ্যই লাগবে। তবেই এই সম্পর্ক থেকে বের হতে পারবেন।

ফোন ধরবেন না
আপনি তার ফোন রিসিভ করা ছেড়ে দিন। তিনি ছোট নন। তাই ফোন না ধরলে প্রথমে কিছুদিন খুব করে চেষ্টা করবেন। তারপর ধীরে ধীরে তিনি আপনার থেকে দূরে চলে যাবেন। তাই ফোন ধরা বন্ধ করুন। আগে দিনে ১০ বার ধরলে এখন ১ বার ধরুন। তারপর পুরো বন্ধ। এভাবেই ভালো থাকতে পারবেন। অন্যথায় জটিলতা বাড়তে পারে।

তাকে বোঝান
অনেক সময় বিবাহিত মানুষটিও আপনার সঙ্গে সম্পর্কে গাঢ় উপায়ে জড়িয়ে পড়েন। এমন ক্ষেত্রে তাঁকে বোঝাতে হবে যে কাজটা ঠিক হচ্ছে না। তাঁকে নিজের বাড়ির লোকের কাছে ফিরে যেতে বলুন। একবারে হয়তো বুঝবেন না। তখন তাঁকে বারবার করে বোঝাতে হবে। কিছু ক্ষেত্রে আপনি সাইকোলজিস্টের সাহায্য নিতে পারেন। তবেই সব ঠিক হবে।

বিশেষজ্ঞের পরামর্শ
সাধারণত পুরুষ মানুষ বাড়িতে ভালো নেই বলেই আপনার সঙ্গে আটকা পড়েছেন ভালোবাসায়। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যান। কারণ তিনি আপনাকে সহজে ছাড়তে চাইবেন না। নানা বাহানা বানাবেন। এমনকি অনেকদূর যেতে পারেন। এবার এমন মানুষগুলোকে নিয়ে সতর্ক হয়ে যান। বিশেষজ্ঞের কাছে যান। যে জটিলতা হচ্ছে দেখুন। আশা করছি সমস্যা দ্রুত গতিতে মিটবে। সব ঠিক হয়ে যাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy