ব্রেকআপের পর মেয়েরা যে ৫ কাজ করবেই! আপনিও সেই কাজ করেন নাকি ?

ব্রেকআপের কষ্ট একেক জনের ক্ষেত্রে একেক রকম। ছেলেদের আর মেয়েদের অনুভূতির মধ্যে পার্থক্য অনেক। তাই ব্রেকআপের পর দুজনের কষ্ট পাওয়ার ধরনও অনেক আলাদা। তবে ব্রেকআপের পর মেয়েরা কিছু অদ্ভুত কাজও করে। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে, প্রেমের বিচ্ছেদের পর মেয়েরা সাধারণত কী কী কাজ করে। দেখুন তো, আপনিও এমনটি করেছেন কি না-

টিন্ডার বা ফেসবুক থেকে নতুন কারোর সঙ্গে ঘোরা ও তাঁকে নিয়ে ভাবার চেষ্টা করেন। কিন্তু একটি ব্রেক-আপ থেকে বেরনোর জন্য আর একটি সম্পর্কে গেলে, সেই সম্পর্ক টেকে না। কারণ এই নতুন সম্পর্কটি আশ্রয় মাত্র। আশ্রয়ের প্রয়োজন শেষ হয়ে গেলেই সম্পর্কও শেষ হয়ে যাবে।

ব্রেকআপের পর প্রাথমিকভাবে প্রেমিককে যাবতীয় সামাজিক মাধ্যম থেকে ব্লক করে দেয়। তারপর ফের আনব্লক করে। এর মধ্যে কিন্তু সেই ছেলেটির গতিবিধি সংক্রান্ত যাবতীয় খবর নিজের কাছে রাখে। সে কোথায় গেল, কার সঙ্গে দেখা করল সব খবর রাখে মেয়েটি।

ব্রেকআপের পর মেয়েরা তাদের প্রেমের সময়কার ছবি ও ফোনে রাখা পুরনো ম্যাসেজ বারবার দেখে। এগুলো একটা সময় তাকে অনেক আনন্দ দিত। যখন তাদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু এই একই জিনিস বিচ্ছেদের পর গলার কাঁটা হয়ে দাঁড়ায়। তবুও মেয়েরা এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে। কী লাভ এসব করে বলুন? পুরনো স্মৃতি শুধুই আপনার কষ্ট বাড়াবে। তাই এসব জিনিস আকড়ে ধরে রাখবেন না। সবকিছু পিছনে ফেলে নিজের কথা ভাবুন।

ব্রেক আপের পর মেয়েরা আবার তাদের পুরনো বন্ধুদের সঙ্গে বেশি করে মিশতে শুরু করে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া বাড়ে। কারণ যখন প্রেম করে তখন প্রেমিকের সঙ্গেই বেশি সময় কাটায়। ফলে এদিকে কম সময় পড়ে যায়। এমনকী বন্ধুত্বও খারাপ হয়। আর মনকে অন্যদিকে ব্যস্ত রাখতে মেয়েরা তখন শপিংয়ে ব্যস্ত হয়ে পড়ে।

ব্রেকআপের পর মেয়েরা নিজের ওপর ভরসা হারিয়ে ফেলে। তাদের আচরণেও অনেক পার্থক্য দেখা দেয়। অতিরিক্ত রাগ, কথায় কথায় বিরক্ত হওয়ার মতো কাজগুলো সে করতে আরম্ভ করে। এমন কিছু হলে মেডিটেশন করতে পারেন। ভালো লাগবে। না হলে আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন। এভাবে চলতে থাকলে আপনি আর কারো ওপর বিশ্বাস রাখতে পারবেন না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy