আপনিকি কখনো ভেবে দেখেছেন পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে জল পরে কেনো ,বিস্তারিত জানতে পড়ুন

পেঁয়াজ কাটার সময় ঝাঁজে চোখে জল আশা এবং জ্বালা করা খুবই স্বাভাবিক ।কারণ পেঁয়াজ কাটার সময় মসলাজাতীয় খাদ্যপণ্যটি থেকে সালফক্সাইড মলিক্যুল নির্গত হয়। এটি এক ধরনের এনজাইম। এই এইনজাইম চোখের সংস্পর্শে আসলে জ্বালাপোড়াভাব তৈরি হয়, এ কারণেই মূলত চোখে জল চলে আসে।আর এর কোনো ব্যতিক্রম হয় না।তবে যদি কিছু পদ্ধতি অনুসরণ করেন তাহলেই এর অতি সহজেই মুক্তি পাবেন এবং চোখে জল ও আসবে না। আসুন জেনে নেই সেই পদ্ধতিগুলি-

পেঁয়াজকে ফ্রিজে রাখা : পেঁয়াজ কাটার আগে ৩০ মিনিট রেফ্রিজারেটরে কিংবা ১০-১৫ মিনিট ফ্রিজারে রেখে দিন। ফলে ঠান্ডা তাপমাত্রায় পেঁয়াজে থাকা গ্যাস অর্থাৎ চোখের জন্য যন্ত্রণাদায়ক ঝাঁঝালো গ্যাস তৈরি প্রতিরোধ হবে।

আগুনের সামনে পেঁয়াজ কাটা : কারণ আগুনের তাপ পেঁয়াজের সালফারকে অনেকটাই দুর্বল করে দেয়। চুলা বা মোমবাতির আগুনেও পেঁয়াজ কাটতে পারেন।

ছুরিতে লেবুর রস ব্যবহার : এই পদ্ধতিটি খুবই সহজ। কারণ এই পদ্ধতিতে ছুরির ধারালো অংশে লেবুর রস মাখিয়ে নিয়ে এরপর পেঁয়াজ কাটতে হবে। এতে করে পেঁয়াজের গন্ধের সঙ্গে সঙ্গে ঝাঁজও কমে যাবে।

জলে ভিজিয়ে রাখা : প্রথমে পেঁয়াজ কাটার আগে জলে ভিজিয়ে রাখা। তবে পেঁয়াজের খোসা ছাড়িয়ে জলের পাত্রে ভিজিয়ে রাখুন। এতে পেঁয়াজের অ্যাসিড কমে যাওয়ায় কাটার সময় আর চোখের জল ফেলতে হবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy