লিপ অয়েল ঠোঁটের শুষ্ক ভাব কাটাতে ব্যবহার করা হয়। এটি শুধু যে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে তাই নয়, ঠোঁটের মসৃণতা এবং উজ্জ্বলতা ধরে রাখতেও উপকারী। রূপ বিশেষজ্ঞরা বলছেন, লিপ অয়েল বা ঠোঁটের তেল ব্যবহার করতে। লিপ অয়েল লাগাতে পারেন। এটি ঠোঁটের আর্দ্রতার পাশাপাশি ঠোঁট রাঙানোর কাজও করে থাকে। তাই বাড়িতেই সহজে বানিয়ে লিপ অয়েল। শিখে নিন প্রণালি।
নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে একটি বা দু’টি ভিটামিন ই ক্যাপসুলে থাকা তরল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠোঁটের জন্য বিশেষ তেল। ভিটামিন ই ক্যাপসুল কাঁচি দিয়ে কেটে সেটি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে।
কাঠবাদামের তেল ও মধু
১ টেবিল চামচ কাঠবাদামের তেলের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়েও বানিয়ে ফেলা যায় লিপ অয়েল। একটি কাচের পরিষ্কার ও শুকনো পাত্রে তেল ও মধু মিশিয়ে রেখে দিলেই চলবে। ঠোঁটের যত্নে ভালো করে মুখ ধোয়ার পর এটি ব্যবহার করতে পারেন। আবার লিপস্টিকের উপরেও লিপ অয়েল ব্যবহার করা যায়।
শিয়া বাটার ও অলিভ অয়েল
শিয়া বাটার শুধু ঠোঁট নয়, ত্বকের জন্যেও ভালো। অলিভ অয়েলেরও অনেক গুণ। একটি কাচের ছোট বোতলে ১ চামচ গলিয়ে নেওয়া শিয়া বাটার ঢেলে তার সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি সংরক্ষণ করে প্রতিদিন দু’বার ব্যবহার করলে ত্বক শুধু নরম থাকবে না, কালচে ভাবও দূর হবে।





