এক বছর থাকবে অক্ষত! জাদুকরী উপায়ে তৈরি করুন কাঁচা আমের খোসাসহ টক-ঝাল আচার

কাঁচা আম বাজারে এলেই বাঙালির হেঁসেলে আচারের ধুম পড়ে যায়। সারা বছর স্বাদে-গন্ধে ভরপুর আমের আচারের আনন্দ নিতে চাইলে আজই তৈরি করে ফেলুন ‘খোসাসহ কাঁচা আমের টক-ঝাল আচার’। এটি সংরক্ষণ করা যেমন সহজ, খেতেও তেমনি অতুলনীয়।

প্রথমে এক কেজি কাঁচা আম ভালো করে ধুয়ে পছন্দমতো টুকরো করে নিন। এবার আমের টুকরোগুলোতে লবণ, সামান্য মরিচ ও হলুদ গুঁড়ো মেখে কড়া রোদে বা ফ্যানের নিচে ঘণ্টাখানেক ছড়িয়ে রাখুন। এতে আমের বাড়তি পানি শুকিয়ে যাবে। এরপর চুলায় প্যানে এক কাপ সরিষার তেল গরম করে তাতে আস্ত জিরা, শুকনা মরিচ ও তেজপাতার ফোড়ন দিন। এতে আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর পাঁচফোড়ন, ধনিয়া ও মরিচের গুঁড়ো দিয়ে মসলা তৈরি করুন। এবার আমের টুকরোগুলো মসলায় দিয়ে হালকা নাড়াচাড়া করে ভিনেগার ও চিনি মিশিয়ে দিন। আম সেদ্ধ হয়ে এলে এবং আচারের তেল উপরে ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। আচার পুরোপুরি ঠান্ডা হলে কাঁচের এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন। এই আচার বছরজুড়ে ভালো থাকে এবং এর স্বাদের কোনো পরিবর্তন হয় না।