দ্বীপরাষ্ট্রে দেবদূতের জোড়া সেঞ্চুরি! সুযোগ পেতেই টেস্ট দলে পাকা জায়গা করে নিলেন এই ব্যাটার

শ্রীলঙ্কা সফরে ফের একবার ব্যাট হাতে আলো ছড়ালেন দেবদূত পারিক্কল। গলের পর এবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডেও টেস্ট সেঞ্চুরি হাঁকালেন এই কর্ণাটক ব্যাটার। সাই সুদর্শন চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলে সুযোগ পেয়েই তা দুই হাতে লুফে নিলেন তিনি। দেবদূতের অনবদ্য শতরান এবং অধিনায়ক শুভমন গিলের দায়িত্বশীল অর্ধশতরানের সুবাদে প্রথম দিনের শেষে ৫ উইকেটে ৩00 রান তুলে শক্ত ভিজে পৌঁছে গেল ভারতীয় দল।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক গিল। দলীয় স্কোরে দ্রুত কে এল রাহুল ও যশস্বী জয়সওয়াল ফিরে যাওয়ার পর প্রাথমিক ধাক্কা সামাল দেন গিল ও দেবদূত। তৃতীয় উইকেটে দুজনে মিলে ১২০ রানের মহামূল্যবান জুটি গড়েন। ১০৮ বলে ৫০ রান করে অধিনায়ক আউট হলেও, অন্যদিকে নিজের ধৈর্যশীল ও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান দেবদূত। ১৯৩ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এছাড়া ঋষভ পন্তের চোটের কারণে কিছুটা উদ্বেগ তৈরি হলেও, দিনের শেষে ধ্রুব জুরেল (অপরাজিত ৭) এবং অভিষেককারী সারাংশ জৈন (অপরাজিত ৪) ক্রিজে থেকে দলের রান ৩শতে পৌঁছে দেন। শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো ৩টি উইকেট শিকার করেছেন।