আর মাত্র কয়েকদিন! ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বড়সড় বদল, দেখে নিন কোন গ্রুপে আপনার প্রিয় দল?

আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহোৎসব—ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রথমবারের মতো ৩২টির পরিবর্তে ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি ফুটবল ইতিহাসের দীর্ঘতম এবং বৃহত্তম আসর হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে ১০৪টি ম্যাচ নিয়ে সাজানো হয়েছে এবারের বিশ্বযুদ্ধ।

নতুন ফরম্যাট অনুযায়ী, দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি এবং সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দল নকআউট পর্বে (রাউন্ড অফ ৩২) জায়গা করে নেবে। এবারের বিশ্বকাপে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন ইরাক (৪০ বছর পর) এবং স্কটল্যান্ডের (২৮ বছর পর) প্রত্যাবর্তন।

গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র।
গ্রুপ বি: কানাডা, বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড।
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুর্কিয়ে।
গ্রুপ ই: জার্মানি, কুরাকাও, আইভরি কোস্ট, ইকুয়েডর।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া।
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড।
গ্রুপ এইচ: স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।
গ্রুপ I: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে।
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।
গ্রুপ কে: পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া।
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

ফুটবল প্রেমীদের চোখ এখন ১১ জুনের দিকে, যখন শুরু হবে শ্রেষ্ঠত্বের লড়াই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy