SBI ক্রেডিট কার্ডে নতুন চার্জ থেকে ঋণের EMI, ১ ডিসেম্বর ঘিরে বড় আপডেট জেনে নিন

আর মাত্র কয়েকটা দিন বাকি, তার পরেই শুরু হচ্ছে নতুন মাস। ১ ডিসেম্বর থেকে একগুচ্ছ আর্থিক নিয়ম ও গুরুত্বপূর্ণ সময়সীমা সামনে আসছে, যার প্রভাব ক্রেডিট কার্ড ব্যবহারকারী, ঋণগ্রহীতা, বিনিয়োগকারী থেকে শুরু করে পেনশনভোগীদের পকেটে পড়তে পারে। ক্রেডিট কার্ডে নতুন চার্জ, রিজার্ভ ব্যাঙ্কের নীতি বৈঠক, প্রবাসীদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ম এবং পেনশনের লাইফ সার্টিফিকেট—সব মিলিয়ে ডিসেম্বরের শুরুটা বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
SBI ক্রেডিট কার্ডে নতুন চার্জ ১ ডিসেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা SBI-এর ক্রেডিট কার্ডে নির্দিষ্ট কিছু উচ্চমূল্যের লেনদেনে ১ শতাংশ চার্জ প্রযোজ্য হবে। পরিবহণ সংক্রান্ত প্রতিটি একক লেনদেন ৩০,০০০ টাকার বেশি হলে ১ শতাংশ ফি কাটা হবে। তবে ৩০,০০০ টাকা বা তার কম লেনদেনে এই চার্জ লাগবে না এবং এটি কোনো বিলিং সাইকেলের মোট খরচের বদলে প্রতিটি লেনদেনের ওপর হিসেব করা হবে।
অন্যদিকে, কোনো বিলিং সাইকেলে জ্বালানি বাবদ মোট খরচ ৫০,০০০ টাকা ছাড়িয়ে গেলে পুরো জ্বালানি খরচের ওপরেই ১ শতাংশ চার্জ বসবে, শুধুমাত্র অতিরিক্ত অংশের ওপর নয়। যেমন, একটি বিলিং সাইকেলে জ্বালানিতে ৬০,০০০ টাকা খরচ হলে কর বাদে ৬০০ টাকা ফি দিতে হবে।
রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসির বৈঠকআগামী ২ থেকে ৪ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির বৈঠক বসতে চলেছে। অক্টোবরের বৈঠকে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল, ফলে বর্তমানে রেপো রেট রয়েছে ৫.৫০ শতাংশে। এই বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক ফের রেপো রেট বাড়ালে ঋণের সুদের হার ও EMI বৃদ্ধির আশঙ্কা তৈরি হতে পারে।বাইরে থেকে ভারতে বিনিয়োগের নিয়মSEBI-এর নিয়ম অনুযায়ী, FATF-সম্মত দেশে থাকা NRI, OCI কার্ডহোল্ডার এবং বিদেশি নাগরিকরা ভারতে সশরীরে না এসেও SEBI-নিবন্ধিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডিজিটাল KYC সেরে নিতে পারবেন। ৩ ডিসেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হতে চলেছে, যা প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ সময়পেনশনভোগীদের ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ পত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ না করলে ডিসেম্বর থেকে পেনশন পেতে সমস্যায় পড়তে হতে পারে।গ্যাসের দামের দিকে নজরপ্রতি মাসের ১ তারিখ ঘরের রান্নার এবং বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম পর্যালোচনা করে তেল বিপণন সংস্থাগুলো। তাই ১ ডিসেম্বর গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষের সংসার খরচে চাপ বাড়তে পারে।