HSSC Recruitment 2026: স্টাফ সিলেকশন কমিশনের বড় ঘোষণা! মোটা বেতনের চাকরির সুযোগ হাতছাড়া করবেন না

আপনি কি সরকারি চাকরির সন্ধানে রয়েছেন? তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর! কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন (HSSC)। স্টেনোগ্রাফার পদে মোট ১৯৫২টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের যেকোনো প্রান্তের যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শূন্যপদ ও যোগ্যতা: HSSC-র পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেনোগ্রাফার পদে মোট ১৯৫২ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। আবেদনকারীকে ভারতের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (১২তম শ্রেণী) পাশ হতে হবে। তবে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ‘সিইটি (CET) গ্রুপ সি’ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বয়সসীমা ও বেতন: এই পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪২ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে। চাকরির শুরুতেই বেতন কাঠামো বেশ আকর্ষণীয়। প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে, সাথে থাকবে মহার্ঘ ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা।
আবেদন ও নিয়োগ প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রথমে সিইটি স্কোরের ভিত্তিতে শর্টলিস্ট বা সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষা, স্টেনোগ্রাফি স্কিল টেস্ট, নথিপত্র যাচাই এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হবে।
কীভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। প্রার্থীদের হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র ও ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। মনে রাখবেন, আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬। হাতে সময় কম, তাই দেরি না করে আজই আবেদন সেরে ফেলুন।