৪ সেপ্টেম্বর রাতে ইউপিআই ব্যবহার করেন? বড় বিপদের আগে জেনে নিন জরুরি এই নিয়ম!

ডিজিটাল লেনদেনের যুগে পকেটে ক্যাশ না থাকলেও স্মার্টফোনের এক ক্লিকেই কাজ চলে যায়। কিন্তু আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI-এর UPI ব্যবহারকারী হন, তবে আপনার জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী ৪ সেপ্টেম্বর রাতে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকতে চলেছে এসবিআই-এর ইউপিআই পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সাময়িক বিপত্তি, যা সাধারণ গ্রাহকদের চিন্তায় ফেলতে পারে।
কখন বন্ধ থাকবে পরিষেবা? ব্যাংকের তরফে জানানো হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর রাতে ১২টা ১৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত—এই মোট ৪৫ মিনিট সময়কালে কোনো ধরনের UPI পেমেন্ট করা যাবে না। টাকা পাঠানো বা কেনাকাটার ক্ষেত্রে এই সময়ে সমস্যা হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে গেলে পরিষেবা দ্রুত স্বাভাবিকও করে দেওয়া হতে পারে।
জরুরি লেনদেনে ভরসা রাখুন UPI Lite-এ মাঝরাতে এই ৪৫ মিনিটের বিভ্রাটে ছোটখাটো জরুরি পেমেন্ট মেটাতে দারুণ কাজে আসতে পারে UPI Lite। এই পরিষেবার মাধ্যমে কোনো ধরনের UPI PIN ছাড়াই ছোট অঙ্কের লেনদেন সম্পন্ন করা যায়। ইউপিআই লাইট ওয়ালেটে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত রাখা সম্ভব এবং একটি লেনদেনে ১,০০০ টাকা পর্যন্ত পাঠানো যায়। দিনে মোট ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেনের সুবিধা মিলবে।
SBI UPI-এর দৈনিক লেনদেনের সীমা কত? সাধারণত SBI-এর মাধ্যমে সাধারণ UPI লেনদেনে দিনে মোট ১ লক্ষ টাকা পর্যন্ত সীমা নির্ধারিত থাকে। ব্যক্তি থেকে ব্যক্তি বা P2P পেমেন্টের ক্ষেত্রে দিনে কুড়িটি পর্যন্ত লেনদেন করা যায়। তবে নির্দিষ্ট কিছু মার্চেন্ট ক্যাটাগরি, যেমন—বীমা, শেয়ার বাজার বা আইপিও (IPO), কর প্রদান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেমেন্টে এই সীমা ২ লক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
আগামী ৪ সেপ্টেম্বর রাতের এই সাময়িক সমস্যায় বড় ধরনের পেমেন্ট আটকে যাওয়া এড়াতে আগে থেকেই প্রয়োজনীয় নগদ টাকা বা বিকল্প পেমেন্টের ব্যবস্থা হাতের কাছে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।