“৩ মাসের বিদ্যুতের বিল অতীত!”-জানুয়ারি থেকেই বড় বদল, কী জানালেন মুখ্যমন্ত্রী?

তিন মাস অন্তর বিদ্যুতের বিল আসার প্রথা এবার বদলাতে চলেছে। মাসের বিল এবার প্রতি মাসেই আসবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে।
প্রতি মাসে মিটার রিডিং ও বিলিং নতুন ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রতি মাসেই মিটার রিডিং করবেন এবং সেই অনুযায়ী প্রতি মাসে গ্রাহকদের হাতে বিল পৌঁছে দেওয়া হবে। তাঁর কথায়, ‘প্রতি মাসে মিটার রিডিং করবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিলও প্রতি মাসে দেওয়া হবে।’
দীর্ঘদিন ধরে তিন মাস অন্তর বিল আসার ফলে একসঙ্গে বড় অঙ্কের বিল নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে যে চাপ তৈরি হতো, প্রতি মাসে বিলিং ব্যবস্থা চালু হলে সেই পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। আগামী জানুয়ারি থেকে রাজ্যে এই পদ্ধতি চালু হলে গ্রাহকদের বিল মেটানোর চিত্রে বড়সড় পরিবর্তন আসবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।