৩৫ হাজার ফুট উঁচুতে অক্সিজেন ছাড়াই ৩০০ যাত্রী কীভাবে শ্বাস নেন? জানুন বিমানের সবচেয়ে বড় রহস্য!

আকাশের বুক চিরে যখন কোনো বিমান ৩৫,০০০ থেকে ৪০,০০০ ফুট উচ্চতায় ওড়ে, তখন বাইরের তাপমাত্রা থাকে প্রায় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাস হয় অত্যন্ত পাতলা। এই চরম উচ্চতায় মানুষের পক্ষে অক্সিজেন ছাড়া বেঁচে থাকা অসম্ভব। অথচ ৩০০ থেকে ৪০০ জন যাত্রী কোনো সিলিন্ডার ছাড়াই দিব্যি শ্বাস নেন। এর নেপথ্যে কাজ করে এক বিস্ময়কর প্রযুক্তি—’কেবিন প্রেসারাইজেশন সিস্টেম’। ভূপৃষ্ঠের চাপ বেশি থাকলেও উঁচুতে চাপ কমে যাওয়ার কারণে রক্তে অক্সিজেন মিশতে পারে না, যাকে বলে হাইপোক্সিয়া। বিমান এই সমস্যা এড়াতে জেট ইঞ্জিন থেকে বাতাস সংগ্রহ করে, যাকে বলা হয় ‘ব্লিড এয়ার’।

এই অত্যন্ত গরম বাতাসকে বিশেষ শীতলীকরণ যন্ত্র বা এয়ার কন্ডিশনিং প্যাকের মাধ্যমে আরামদায়ক তাপমাত্রায় আনা হয় এবং হেপা ফিল্টার দিয়ে জীবাণুমুক্ত করা হয়। এরপর কেবিনে তা সরবরাহ করা হয়। বিমানের পেছনের ‘আউটফ্লো ভালভ’-এর মাধ্যমে প্রতি ২-৩ মিনিট অন্তর পুরনো বাতাস বেরিয়ে যায় এবং নতুন বাতাস আসে। জরুরি পরিস্থিতিতে সিটের ওপর থেকে নেমে আসা অক্সিজেন মাস্ক কেমিক্যালের সাহায্যে তাৎক্ষণিক অক্সিজেন সরবরাহ করে। আধুনিক প্রযুক্তির এই নিখুঁত সমন্বয়েই বিমানভ্রমণ এত নিরাপদ ও আরামদায়ক হয়।