১৯৭৯ সালের নস্টালজিয়া ব্যাক! সোনির এই রেট্রো ওয়াকম্যান হেডফোন কিনে ফিদা গ্রাহকরা

পুরনো দিনের অডিও ডিভাইসের নস্টালজিয়া উসকে দিয়ে বাজারে এলো জনপ্রিয় টেক ব্র্যান্ড সোনির (Sony) নতুন তারযুক্ত (Wired) হেডফোন ‘সোনি MDR-3R’ (Sony MDR-3R)। ১৯৭৯ সালে প্রথম ওয়াকম্যানের (Walkman) সঙ্গে আসা বিখ্যাত MDR-3 মডেলের আদলে এটি তৈরি করা হয়েছে। পুরনো মডেলের সেই হালকা ওজনের ‘ওপেন-ইয়ার’ (Open-Ear) ডিজাইন আর রেট্রো লুক অটুট রাখা হলেও এতে যুক্ত করা হয়েছে আধুনিক ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট। ফলে চার্জিং বা ব্লুটুথ কানেকশনের ঝামেলা ছাড়াই বর্তমানের সমস্ত স্মার্টফোনে এটি ব্যবহার করা যাবে।
হেডফোনটিতে রয়েছে ২৩ মিমি ড্রাইভার, যা সত্তরের দশকের ক্লাসিক ওপেন সাউন্ড প্রোফাইলের অভিজ্ঞতা দেবে। কল রিসিভ ও অডিও কন্ট্রোলের জন্য দেওয়া হয়েছে ইন-লাইন রিমোট ও মাইক্রোফোন। এতে নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য (Interchangeable) ইয়ারপ্যাড রয়েছে। এমনকি এর প্যাকেজিং বক্স ও ম্যানুয়ালও রেট্রো স্টাইলে তৈরি।
স্ট্যান্ডার্ড এডিশনটির দাম রাখা হয়েছে প্রায় ৫,৬০০ টাকা। এছাড়া নেটফ্লিক্সের সাথে যৌথ উদ্যোগে লঞ্চ করা হয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস এডিশন’ (Stranger Things Edition), যার দাম প্রায় ৭,৫০০ টাকা। এতে পাওয়া যাবে ‘Upside Down’ থিমের লোগো এবং লাল-কালো রঙের ইয়ারপ্যাড। সোনির অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন ও অন্যান্য স্টোরে এর বিক্রি শুরু হয়ে গেছে।