হাত বাড়ালেই ছ্যাঁকা! বিমান ভাড়ায় বড় ধাক্কা দিয়ে আকাশচুম্বী বৃদ্ধির ঘোষণা ইন্ডিগোর
October 6, 2026

আকাশপথে যাতায়াতকারী সাধারণ যাত্রী এবং ভ্রমণপিপুসুদের জন্য ফের বড়সড় অর্থনৈতিক ধাক্কা। বিমান জ্বালানি বা এটিএফ (ATF)-এর দাম লাগাতার বৃদ্ধির জেরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো (Indigo) তাদের টিকিটের মূল্যে ফুয়েল সারচার্জ বা জ্বালানি সারচার্জ বাড়ানোর কথা ঘোষণা করেছে।
আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ওঠানামা এবং পরিচালন খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। এর ফলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী যাত্রীদের এখন আগের তুলনায় কিছুটা বেশি খরচ করে বিমানের টিকিট কাটতে হবে। উৎসবের মরশুমের ঠিক আগে এই ভাড়া বৃদ্ধির ঘোষণায় মধ্যবিত্তের যাতায়াত বাজেটে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।