স্বাস্থ্যসেবায় কর্মসংস্থানের বড় সুযোগ! ১,০৩৮ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদনের প্রক্রিয়া!

প্রতিবেদন:ঝাড়খণ্ড রুরাল হেলথ মিশন সোসাইটি (JRHMS) জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার (CHO) পদে ১,০৩৮টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চুক্তিভিত্তিক এই পদে ৩১ অক্টোবর ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন জানানো যাবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে স্থির বেতন হিসেবে ২৫,০০০ টাকা পাবেন এবং কর্মদক্ষতার ওপর ভিত্তি করে প্রতি মাসে অতিরিক্ত ১৫,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাবেন। প্রথম দফায় এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের মধ্যে সাধারণ শ্রেণিতে ২৫৩টি, EWS ১০৪টি, ST ২৮০টি, SC ২৮৮টি, BC-1 ৫৫টি এবং BC-2 ক্যাটাগরিতে ৫৮টি পদ সংরক্ষিত রয়েছে।আবেদনকারীদের স্বীকৃতিপ্রাপ্ত নার্সিং কলেজ থেকে বি.এসসি নার্সিং অথবা পোস্ট-বেসিক বি.এসসি নার্সিং ডিগ্রির পাশাপাশি কমিউনিটি হেলথ-এ সমন্বিত পাঠ্যক্রম (CPCH) থাকা বাধ্যতামূলক। সাধারণ ও EWS প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর (প্রতিবন্ধীদের জন্য ৪৫ বছর)। অন্যান্য সংরক্ষিত শ্রেণিতে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় মিলবে। ইচ্ছুক প্রার্থীরা jrhms.jharkhand.gov.in অথবা recruitment.jharkhand.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারেন।