সরকারি কর্মীদের ৫-১০ দিনের ছুটি ছাঁটাই? শোরগোল ফেলে শুভেন্দুর সরকারের বিরাট মাস্টারস্ট্রোক!

রাজ্যের সরকারি দফতরগুলিতে কাজের গতি বহুগুণ বৃদ্ধি করা এবং দীর্ঘকাল ধরে জমে থাকা ফাইলের পাহাড় দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। রাজ্য প্রশাসনের গতিবিধি মসৃণ করতে এবার বার্ষিক সরকারি ছুটির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কাটছাঁট করার চিন্তাভাবনা করা হচ্ছে।
সূত্রের খবর, বর্তমানে সরকারি কর্মীরা বছরে প্রায় ৫০ দিনের যে ছুটি ভোগ করে থাকেন, তা কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থ দফতরকে নতুন কাজের ক্যালেন্ডার তৈরির স্পষ্ট নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ৪৫ দিনের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করা হলেও তা আরও পাঁচ দিন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নতুন পরিকল্পনার জেরে দুর্গাপুজোর দীর্ঘ ছুটির পাশাপাশি শিবরাত্রি, শবেবরাত, করম পুজো, ছটপুজো, ভাইফোঁটা এবং জামাইষষ্ঠীর অর্ধদিবস ছুটির মতো বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক উৎসবের ছুটির তালিকা পুনর্মূল্যায়ন করা হতে পারে। শুভেন্দু সরকারের স্পষ্ট বার্তা—রাজ্যের আর্থিক স্থায়িত্ব ধরে রাখতে এবং অতিরিক্ত রাজস্ব আ আদায়ের মাধ্যমে প্রশাসনিক গতি বজায় রাখতে পর্যাপ্ত কর্মদিবস অপরিহার্য।