শত ভরি সোনায় সাজছেন নৈহাটির ‘বড় মা’! পুজো, অঞ্জলি থেকে ভোগ বিতরণ—এক ক্লিকেই জেনে নিন পুরো সময়সূচি

শত শত ভরি সোনা ও রুপোর অলঙ্কারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণ এক দেবী প্রতিমা, আর তাঁর চরণতলে নত মস্তক হাজার হাজার অগণিত ভক্তের। নৈহাটির অধিষ্ঠাত্রী দেবী ‘বড় মা’ (Naihati Boro Maa)-র মাহাত্ম্য ও অলৌকিকতার কথা কারোর অজানা নয়। ভক্তদের দৃঢ় বিশ্বাস, বড় মার দরবারে এসে প্রার্থনা জানালে মা তাঁর কোনো সন্তানকেই খালি হাতে ফেরান না। সারা বছর তো বটেই, বিশেষ করে কালীপুজোর অমাবস্যায় মনের বাসনা পূরণের আশায় নৈহাটিতে ভিড় জমায় জনসমুদ্র। চলতি বছরে ২০২৬ সালের বড় মার পুজো, অঞ্জলি, ভোগ বিতরণ এবং দর্শনের সমস্ত বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল বড় মা মন্দির কর্তৃপক্ষ।

পুজো ও পুষ্পাঞ্জলির সময়সূচি আগামী ৮ নভেম্বর, রবিবার (২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) অনুষ্ঠিত হতে চলেছে নৈহাটির বড়কালীর বার্ষিক পুজো। ওই দিন দুপুর ১০টা ৪৮ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। তবে বড় মায়ের মূল পুজো শুরু হবে মাঝরাতে, ঠিক রাত ১২টা বাজলে। এরপর রাত ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মহাপুষ্পাঞ্জলি। মন্দির কর্তৃপক্ষের বিশেষ নির্দেশ, অঞ্জলি দিতে আসা সমস্ত ভক্তকে সঙ্গে করে নিজেদের ফুল ও বেলপাতা নিয়ে আসতে হবে।

কখন ও কোথায় মিলবে ভোগ ও সন্দেশ প্রসাদ? পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরেই শুরু হবে মহাভোগ প্রসাদ বিতরণ। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক নির্দিষ্ট কেন্দ্র করা হয়েছে:

  • কেন্দ্র ১: শ্যাম রোডের ১ নম্বর সুষমা অ্যাপার্টমেন্ট, জগবন্ধু মোড় সংলগ্ন পুকুরপাড় এবং নৈহাটি পুরসভা প্রাঙ্গণে ৮ নভেম্বর রাত ২টো ৩০ মিনিট থেকে ৯ নভেম্বর সোমবার সকাল ১১টা পর্যন্ত ভোগ বিতরণ চলবে।

  • কেন্দ্র ২: নৈহাটি রেলওয়ে অডিটোরিয়াম হলে ৮ নভেম্বর ভোর ৪টে ৪৫ মিনিট থেকে ৯ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ভোগ পাওয়া যাবে।

  • সন্দেশ প্রসাদ কুপন: যাঁরা সন্দেশ কুপনের প্রসাদ সংগ্রহ করতে চান, তাঁদের জন্য নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় (বয়েজ), নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং নৈহাটি পুরসভায় আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

বিসর্জন ও নিরঞ্জন শোভাযাত্রা ৯ নভেম্বর, সোমবার দুপুর ১১টা ২৭ মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে। ওই দিন দুপুর ২টো ৩০ মিনিটে মায়ের নিত্যপুজো ও প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় থাকছে বিশেষ আরতি ও শীতল ভোগ। এরপর আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে নিরঞ্জন পুজো ও দশকর্মা শুরু হবে। দুপুর ২টো ৩০ মিনিটে মায়ের বরণ শেষে বিকেল ৪টে ৪৫ মিনিটে গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ও চোখধাঁধানো বড়কালী নিরঞ্জন শোভাযাত্রা।

ঘরে বসেই অনলাইনে পুজো দেওয়ার সুবিধা যাঁরা কোনো কারণে নৈহাটিতে উপস্থিত হতে পারছেন না, তাঁদের জন্য রয়েছে বিশেষ অনলাইন ব্যবস্থা। পুজো দেওয়ার জন্য ভক্তদের নিজের নাম ও গোত্র লিখে আগামী ৭ নভেম্বর, শনিবার রাত ১০টার মধ্যে 8240820003 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া ‘Joy Boro Maa Apps’-এর মাধ্যমেও ঘরে বসে সহজে পুজো পাঠানো সম্ভব।

দর্শনার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা বার্ষিক পুজো উৎসব উদযাপন ও প্রশাসনিক ব্যবস্থার কারণে আগামী ৬ নভেম্বর, শুক্রবার থেকে ১৪ নভেম্বর, শনিবার পর্যন্ত নৈহাটির মূল বড়মার মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বলে মন্দির কমিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।