লাউদোহায় চরম উত্তেজনা! নৃশংসভাবে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় পুলিশি জালে ২, নেপথ্যে কোন রহস্য?

জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে চরম রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের লাউদোহা এলাকা। ভুরিভোজের আসরে ডেকে নিয়ে গিয়ে বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের জেরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য ভেদ করার চেষ্টা চালাচ্ছে।