রোড-রোড কাঁপাতে আসছে নতুন Mahindra Scorpio N Edition One! লঞ্চের আগেই ডিলার ইয়ার্ডে হাঁসফাঁস লুক্স

এসইউভি (SUV) বাজারে ফের একবার আলোড়ন তুলতে তৈরি ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা। বহু প্রতীক্ষিত Mahindra Scorpio N Edition One বিশেষ সংস্করণটি বাজারে আনুষ্ঠানিকভাবে আনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। তবে বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগেই কোনো রকম আবরণ বা ক্যামোফ্লেজ ছাড়াই সরাসরি ডিলার ইয়ার্ডে দেখা গেল নতুন এই গাড়িটি। ফাঁস হওয়া ছবি অনুযায়ী, সাধারণ মডেলের তুলনায় এর বাহ্যিক ডিজাইন ও কেবিনের সাজসজ্জায় আনা হয়েছে বড়সর চমক।

১. নতুন রাজকীয় গ্রিল ও বডি ডিজাইন

Scorpio N Edition One-এর বাইরের ডিজাইনে সবচেয়ে বড় পরিবর্তন চোখে পড়ছে সামনের গ্রিলে। মাহিন্দ্রার লাইফস্টাইলার পিকআপ (Lifestyler Pickup) থেকে অনুপ্রাণিত হয়ে এই গ্রিলে স্তরযুক্ত অনুভূমিক প্যাটার্ন দেওয়া হয়েছে। গাঢ় রঙের গ্রিলের মধ্যে রয়েছে উজ্জ্বল আয়তাকার ইনসার্ট এবং ঠিক মাঝখানে জ্বলজ্বল করছে মাহিন্দ্রার সিগনেচার ‘Twin Peaks’ লোগো।

গাড়িটির কালো রঙের বডির সঙ্গে উজ্জ্বল উইন্ডো ট্রিম, রুফ রেল, দরজার স্পেশাল হ্যান্ডেল ফিনিশ এবং সাইড স্টেপ দেওয়া হয়েছে। বিশেষ সংস্করণের পরিচয় স্পষ্ট করতে সামনের দরজা ও পিছনের কোয়ার্টার প্যানেলে রয়েছে ‘Edition One’ ব্যাজ।

২. কেবিনে ‘Wine Red’ লাক্সারি থিম

নতুন সংস্করণের কেবিনে সবচেয়ে বড় আকর্ষণ হলো ওয়াইন রেড (Wine Red) রঙের ব্যবহার। ড্যাশবোর্ড, দরজার প্যাড থেকে শুরু করে সিটের আপহোলস্টারিতে রয়েছে এই প্রিমিয়াম রঙের ছোঁয়া। এয়ার ভেন্ট, দরজার ভিতরের হ্যান্ডেল এবং সেন্টার কনসোলে মেটালিক ফিনিশের ট্রিম ড্যাশবোর্ডের লুক বদলে দিয়েছে। ছবিতে দ্বিতীয় সারিতে বেঞ্চ সিট, রিয়ার এসি ভেন্ট এবং অটোমেটিক গিয়ার সিলেক্টর দেখা গেছে, যা নিশ্চিত করে যে এই মডেলে অটোমেটিক ট্রান্সমিশন অপশন থাকছে।

৩. হাই-টেক ফিচার্স ও সম্ভাব্য দাম

ফাঁস হওয়া মডেলটি দেখে অনুমান করা হচ্ছে, এটি Scorpio N-এর টপ ভ্যারিয়েন্টের ওপর ভিত্তি করে তৈরি। এতে প্যানোরামিক সানরুফ, বড় ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, পুশ-বাটন স্টার্ট এবং স্টাইলিশ অ্যালয় হুইল নজর কেড়েছে। এছাড়া লেভেল-২ এডাস (Level 2 ADAS), ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড সিট এবং সোনি (Sony) অডিও সিস্টেমের মতো হাই-টেক ফিচারও এতে অন্তর্ভুক্ত হতে পারে।

মাহিন্দ্রা আনুষ্ঠানিকভাবে এখনও দাম বা ভ্যারিয়েন্ট তালিকা প্রকাশ করেনি। তবে অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, সাধারণ মডেলের তুলনায় এই স্পেশাল এডিশনের দাম প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত বেশি হতে পারে। সীমিত সংখ্যায় তৈরি হতে যাওয়া এই গাড়িটি এসইউভি লাভারদের পছন্দের শীর্ষে থাকবে বলেই মনে করা হচ্ছে।