মীন রাশিতে ফিরছে শনির মার্গী গতি! এক মাস পরেই সৌভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আর ঠিক এক মাস পরেই শনি গ্রহ তার বক্রী দশা কাটিয়ে সরাসরি গতিতে বা মার্গী হতে চলেছে। আগামী ১১ ডিসেম্বর থেকে মীন রাশিতে শনির এই মার্গী গতি শুরু হবে। এর আগে চলতি বছরের গত ২৭ জুলাই এই একই রাশিতে শনি বক্রী হয়েছিল। জ্যোতিষশাস্ত্রে শনি দেবকে কর্ম, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের প্রধান কারারক হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষবিদদের মতে, শনির এই সরাসরি গতি মেষ, বৃষ এবং মকর রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে অভাবনীয় স্বস্তি ও সাফল্য বয়ে আনতে পারে। এই বিশেষ রাশির জাতকরা তাঁদের পেশাগত জীবনে এক দারুণ ইতিবাচক মোড় দেখতে পাবেন, যা তাঁদের ভবিষ্যৎ জীবনকে এক নতুন দিশা দেখাতে পারে।

মেষ রাশি (Aries)

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সরাসরি গতি কর্মজীবন ও আর্থিক ভাগ্য সুপ্রসন্ন করতে পারে। দীর্ঘদিন ধরে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা নতুন ও ভালো সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রের নানা ধরনের জটিলতা ও অসুবিধা থেকে মিলবে মুক্তি। কাজের জায়গায় নতুন কোনো দায়িত্ব পাওয়ার পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও বসদের কাছ থেকেও পূর্ণ সমর্থন মিলবে। ব্যবসায়ীদের জন্যও সময়টি অত্যন্ত অনুকূল। পুরনো কোনো পরিচিতি বা সংযোগের মাধ্যমে লাভজনক চুক্তির দরজা খুলে যেতে পারে। এছাড়া, দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক লেনদেন বা বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে একটু বুঝে পা ফেলা এবং সঞ্চয়ের ওপর বিশেষ জোর দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতকদের জন্য শনির মার্গী গতি আয়ের নতুন ও প্রশস্ত পথ খুলে দিতে পারে। যাঁরা চাকরি করছেন, তাঁরা পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক কোনো সুখবর পেতে পারেন। বিগত দিনে যাঁরা নিরলস পরিশ্রম করে গেছেন, তাঁরা এবার তাঁদের সেই মেহনতের উপযুক্ত ফল হাতেনাতে পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের কাজের পরিধি ও দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়িক দুনিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন প্রোজেক্ট এবং নতুন ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার দারুণ সুযোগ পাবেন। ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রেও মিলবে সাফল্য। এই সময়ে আর্থিক উপার্জন বাড়লেও, খরচ বা ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সঠিক আর্থিক পরিকল্পনা ভবিষতের সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করবে।

মকর রাশি (Capricorn)

যেহেতু শনি এই মকর রাশির অধিপতি গ্রহ, তাই শনির এই সরাসরি গতি এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রভাবী হতে চলেছে। কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশির জাতকরা নতুন বড় দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন। যাঁরা অনেক দিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের সেই প্রতীক্ষার অবসান ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক পরিস্থিতিও দ্রুত উন্নত হতে শুরু করবে। নতুন মানুষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার সুযোগ আসবে এবং ব্যবসা বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হবে। কর্মক্ষেত্রের দীর্ঘদিনের সমস্ত বাধা-বিপত্তি ধীরে ধীরে কেটে যাবে। তবে নিজেদের আর্থিক ভিত আরও মজবুত করতে আয় এবং ব্যয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে বেশি প্রয়োজন।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য প্রচলিত বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এর শতভাগ সত্যতা বা কার্যকারিতার বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।)