মার্চ মাসের মধ্যেই রাজ্যের পুরসভাগুলিতে বাম্পার নিয়োগ! বড় ঘোষণা করলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং

আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যের সমস্ত পুরনিগম ও পুরসভায় খালি থাকা পদে স্থায়ী কর্মী নিয়োগ করা হবে বলে বড় ঘোষণা করলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া পুরসভায় এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি। গত ছয় মাসে এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে কোনো পুরসভায় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হলো, যা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে চর্চা।
গারুলিয়া পুরসভায় ১৬ জন কর্মীকে স্থায়ী চাকরির চিঠি ২০১৮ সালের একটি মামলার দীর্ঘ আইনি লড়াই শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিন গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী অর্জুন সিং জানান, বর্তমান সরকার আসার মাত্র ছয় মাসের মধ্যে এই প্রথম কোনো পুরসভায় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হলো। তিনি আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়া আরও ব্যাপক আকার ধারণ করবে এবং রাজ্যের পুরসভাগুলিতে শূন্যপদ পূরণের মাধ্যমে প্রায় এক লক্ষ কর্মী নিয়োগ করা হবে।
চাকরি চুরির পথ চিরতরে বন্ধ করতে বড় পদক্ষেপ অতীতে সরকারি চাকরিতে নিয়োগে দুর্নীতির নানা অভিযোগ উঠলেও বর্তমান সরকার যে এ বিষয়ে অত্যন্ত কঠোর এবং সতর্ক, সেকথা স্পষ্ট করে দিয়েছেন শ্রমমন্ত্রী। তিনি জানান, অতীতে মৌখিক বা ইন্টারভিউয়ের জন্য কুড়ি নম্বর রাখা হতো, যেখান থেকেই মূলত কারচুপির সুযোগ তৈরি করা হতো। কিন্তু বর্তমান সরকার স্বচ্ছতা বজায় রাখতে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে মাত্র ৫ নম্বর ধার্য করেছে। ফলে কোনো রকম দুর্নীতি বা কারচুপির সুযোগ আর থাকছে না। যোগ্য প্রার্থীরাই মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগপত্র পাবেন। রাজ্যের সমস্ত পুরসভাকে ইতিমধ্যেই খালি পদের তালিকা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।