মাত্র ৪৬-এই সব শেষ! সকলকে কাঁদিয়ে আচমকাই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া বিনোদন দুনিয়ায়

বিনোদন ও ফ্যাশন দুনিয়ায় ফের এক বড় ধাক্কা। মাত্র ৪৬ বছর বয়সে আচমকাই না ফেরার দেশে চলে গেলেন শ্রীলঙ্কার অত্যন্ত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চুলা পদ্মেন্দ্র কুমারপাথিরানা। তাঁর এই আকস্মিক প্রয়াণের খবরে গোটা শিল্পমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
খবর অনুযায়ী, সম্প্রতি বাড়িতে থাকা অবস্থাতেই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে ওই অভিনেত্রীর। দ্রুত তাঁকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে ঠিক কী কারণে তাঁর এমন আকস্মিক মৃত্যু হলো, সে বিষয়ে চিকিৎসকদের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
শ্রীলঙ্কার ফ্যাশন ও মডেলিং জগতের অন্যতম পরিচিত এবং প্রবীণ মুখ ছিলেন কুমারপাথিরানা। দীর্ঘ কেরিয়ারে নিজের কাজের সুবাদে তিনি দেশজুড়ে অসামান্য সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর এমন আচমকা চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও অনুরাগীরা। অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও পরিবারের তরফে প্রকাশ করা হয়নি।