মাত্র ২০২ টাকায় ১ লাখের বিমা! ডেটা ও কলিংসহ বিএসএনএলের চমকপ্রদ রিচার্জ প্ল্যান

২০২ টাকার নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানে ডেটা, কলিং ও এসএমএসের পাশাপাশি বিমার সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। ২৮ দিনের মেয়াদের এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ৩০০ মিনিটের ভয়েস কলিং, মোট ৫ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস। নির্দিষ্ট ডেটা সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস (Kbps) হবে। যাঁরা সীমিত খরচে সিম সক্রিয় রাখতে চান বা দ্বিতীয় সিম হিসেবে ব্যবহার করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই প্যাক আনা হয়েছে।

১ লাখ টাকা পর্যন্ত বিমার সুরক্ষা এই প্ল্যানের অন্যতম আকর্ষণ হল বিমার সুবিধা। দ্য ওরিএন্টাল ইনস্যুরেন্স কোম্পানির সহযোগিতায় এই রিচার্জে ১ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা এবং ১০,০০০ টাকা পর্যন্ত সাইবার জালিয়াতি সুরক্ষার সুবিধা দেওয়া হচ্ছে। তবে সাইবার প্রতারণার ক্ষেত্রে ক্ষতিপূরণের সুবিধা পেতে হলে গ্রাহকের বিএসএনএল নম্বরটি অবশ্যই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সংস্থার শর্তাবলি প্রযোজ্য থাকবে। রিচার্জ করার ২৪ ঘণ্টার মধ্যেই এই বিমা কভার সক্রিয় হয়ে যায় বলে জানানো হয়েছে।

৩৪৯ টাকার আরেকটি প্ল্যান এ ছাড়া ২৮ দিনের মেয়াদে ৩৪৯ টাকার আরও একটি প্ল্যান রয়েছে বিএসএনএলের, যেখানে আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড ডেটার সুবিধা দেওয়া হচ্ছে।