মহিলাদের অ্যাকাউন্টে আবারও ঢুকবে ৩০০০ টাকা! ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে রাজ্য সরকারের বড় চমক

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় ও চর্চিত প্রকল্প হলো ‘অন্নপূর্ণা যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (DBT-এর মাধ্যমে) এই টাকা পৌঁছে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত যে সকল যোগ্য মহিলা আবেদন করতে পারেননি বা নথিপত্রের কারণে সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাঁদের জন্য এলো অত্যন্ত আশার খবর।

শীঘ্রই খুলছে আবেদনের সুযোগ:সম্প্রতি রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মালতি রাভা রায় জানান, যে সমস্ত যোগ্য মহিলা এখনও এই সুবিধা পাননি বা আবেদন প্রক্রিয়া শেষ করতে পারেননি, তাঁদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। নতুন আবেদনকারীদের জন্য শীঘ্রই পোর্টাল পুনরায় খুলে দেওয়া হবে এবং প্রকৃত যোগ্য প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসবেন।

তিনি আরও উল্লেখ করেন যে, যাঁদের বয়স সম্প্রতি ২৫ বছর পূর্ণ হয়েছে, তাঁরা পোর্টাল খুললেই নতুন করে আবেদন জানাতে পারবেন। অন্যদিকে, এই প্রকল্পের সুবিধাপ্রাপ্ত মহিলাদের বয়স ৬০ বছর পূর্ণ হলে স্বাভাবিক নিয়মেই তাঁদের নাম বার্ধক্য ভাতার তালিকায় স্থানান্তরিত করা হবে।

Aditi Banik
  • Aditi Banik