ভারত থেকে ফিরেই পাকিস্তান পাড়ি! ঢাকার এনএসআই প্রধানের গোপনীয় সফরে বিশ্ব রাজনীতিতে তুলকালাম!

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ও নিরাপত্তার সমীকরণে বড়সড় পরিবর্তনের আবহ তৈরি করে এক চাঞ্চল্যকর পদক্ষেপে মেতেছে ঢাকা ও ইসলামাবাদ। দিল্লি সফর শেষ করে ঢাকায় ফেরার মাত্র ১১ দিনের মাথায় এবার তড়িঘড়ি পাকিস্তানে পাড়ি দিলেন বাংলাদেশের অসামরিক গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স’ (NSI)-এর ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আবু মহম্মদ সরওয়ার ফরিদ। গত ৯ নভেম্বর রাতে এমিরেটসের একটি বিশেষ ফ্লাইটে তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন। এই হাই-প্রোফাইল সফরকে ঘিরে ঢাকা বা ইসলামাবাদের তরফে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা না হলেও, আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

উদ্বেগের বড় কারণ হলো, গত অক্টোবরের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ দমন সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন সরওয়ার ফরিদ। সেখানে দক্ষিণ এশিয়ার একাধিক শীর্ষ নিরাপত্তা কর্তাদের সঙ্গে বৈঠক সেরে ২৮ অক্টোবর ঢাকায় ফেরেন তিনি। আর তার ঠিক ১১ দিনের মাথায় তাঁর এই রহস্যজনক পাকিস্তান যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ঢাকার সামরিক ও গোয়েন্দা সম্পর্কের নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সরওয়ার ফরিদের সফরের দিনই মেজর জেনারেল কাশিফ আবদুল্লার নেতৃত্বে চার সদস্যের এক উচ্চপর্যায়ের পাকিস্তানি সামরিক প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছেছে। ‘A2AST Agreed Act’-এর আওতায় যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, প্রশিক্ষণ এবং আইএসআই (ISI)-এর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। ঢাকা ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান সুসম্পর্ক এবং ভারতের পরপর গোয়েন্দা প্রধানের এই গোপন পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় এক নতুন কূটনৈতিক ও সামরিক উত্তেজনার জন্ম দিচ্ছে।