কাজের দিনে চরম ভোগান্তি! একঝাঁক ট্রেন বাতিল করল রেল, রইল সম্পূর্ণ তালিকা

টালা ট্যাঙ্কের মূল জল সরবরাহের পাইপ ফেটে মারাত্মক বিপর্যয় ঘটল শিয়ালদহ ডিভিশনে। পাইপ ফেটে বিপুল পরিমাণ জল হু হু করে ওভারফ্লো হয়ে সরাসরি রেললাইনে প্রবেশ করায় কলকাতা স্টেশন ও সংলগ্ন এলাকায় লাইন পুরো জলমগ্ন হয়ে পড়েছে। রেললাইনে অস্বাভাবিক জল জমে থাকার কারণে ট্রেন চলাচল মসৃণ ও নিরাপদ রাখা এবং প্রয়োজনীয় জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করার স্বার্থে শিয়ালদহ ডিভিশনের তরফে সার্কুলার রেলওয়ের বহু ট্রেনের সূচীতে ব্যাপক পরিবর্তন করা হয়েছে।
এর ফলে সোমবার ৫টি লোকাল ট্রেন পুরোপুরি বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেনের রুট আংশিক ছাঁটাই ও ঘুরপথে চালানো হচ্ছে।রেলসূত্রে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক ট্রেনের যাত্রা বারাসত বা বালিগঞ্জে আংশিকভাবে শেষ ও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রা আংশিক ছাঁটাই ও বারাসতে সমাপ্ত:৩০৩৪৪ (বনগাঁ-মাঝেরহাট) – সকাল ০৮:৩৫৩০৩৪৬ (বনগাঁ-মাঝেরহাট) – সকাল ১০:৫৮বারাসত থেকে যাত্রা শুরু করবে:৩০৩৩১ (মাঝেরহাট-হাবড়া) – সন্ধ্যা ০৭:১০যেসব ট্রেন ঘুরপথে চলবে:৩০৩২২ (হাসনাবাদ-বিবিডি বাগ) – সকাল ০৭:৪৮৩০১২৮ (কল্যাণী সীমান্ত-মাঝেরহাট) – সকাল ০৯:৫৬৩০১৪৪ (গেদে-মাঝেরহাট) – সন্ধ্যা ০৬:৫৫৩০১১৬ (বারাকপুর-বিবিডি বাগ) – সকাল ১০:১৫৩০১২২ (নৈহাটি-বালিগঞ্জ) – বিকেল ০৪:২৪বালিগঞ্জে যাত্রা আংশিক সমাপ্ত/শুরু হবে:৩০৫১১ (চম্পাহাটি-মাঝেরহাট)৩০৭১১ (লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট)৩০৩২১ (মাঝেরহাট-হাসনাবাদ) – সকাল ০৯:৫৫৩০৩২১ (মাঝেরহাট-দত্তপুকুর) – বিকেল ০৫:০০৩০৩৪২ (বনগাঁ-মাঝেরহাট) – সকাল ০৮:৫০৩০৭১২ (মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর) – সকাল ১০:১২সম্পূর্ণ বাতিল ট্রেন:৩০৩১২ (বারাসত-মাঝেরহাট) – ১৫:৫০৩০৩১১ (মাঝেরহাট-বারাসত) – ১২:৫৮৩০৩১৪ (দত্তপুকুর-মাঝেরহাট) – ১৮:০৮৩০৩৫১ (মাঝেরহাট-বারাসত) – ১০:২০৩০৩১১ (মাঝেরহাট-বারাসত) – ২০:১০