বিহারে প্রথম দফার ভোট শুরু! ১৮ জেলার ১২১টি আসনে ভাগ্য নির্ধারণ, মৈথিলী ঠাকুরের লড়াইয়ে বিশেষ নজর

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আজ, বৃহস্পতিবার, সকাল ৭টা থেকে শুরু হয়েছে। রাজ্যের মোট ১৮টি জেলার ১২১টি আসনে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এই দফায় ভোটাররা ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।
মৈথিলী ঠাকুরের পরীক্ষা: প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বিজেপি প্রার্থী তথা লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এবাররের সবচেয়ে কম বয়সী প্রার্থী মৈথিলী ঠাকুর নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি ভোটগ্রহণের আগে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
ভোটের সময়সূচি ও নিরাপত্তা: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল থেকেই বুথগুলিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ১৮টি জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাসকগোষ্ঠী এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধন সহ প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির মতো ত্রিমুখী শক্তির ভাগ্য আজ ইভিএম-এ বন্দি হবে।