বিছানায় কোন ৩টি জিনিস সবচেয়ে বেশি প্রিয়? বেডরুমের বেফাঁস গোপন কথা ফাঁস করলেন কিয়ারা!

বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি এক কন্যাসন্তানের বাবা-মা হওয়ার পর এই দম্পতি ফের খবরের শিরোনামে। তবে এবার আলোচনার কেন্দ্রে রয়েছে কিয়ারার বহু পুরনো এক সাক্ষাৎকার, যেখানে তিনি নিজেই নিজের বেডরুমের গোপন কথা ফাঁস করেছিলেন!

করণ জোহরের শো-তে খোলসা করেছিলেন কিয়ারা:
একবার অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কিয়ারা আডবানি। শোয়ের সঞ্চালক করণ জোহর তাঁকে মজা করে প্রশ্ন করেছিলেন, বিছানায় তাঁর কোন তিনটে জিনিস ব্যবহার করতে সবচেয়ে বেশি ভালো লাগে। এই প্রশ্নের উত্তরে এক মুহূর্তও সময় না নিয়ে কিয়ারা হেসে ফেলে জানান, “আমার বালিশ, আমার কম্বল আর আমার স্বামী!”

তাঁর এই মিষ্টি ও অকপট উত্তর শুনে কৌতূহলী করণ ও ভিকি দুজনেই হেসে ফেলেন। শুধু তাই নয়, কিয়ারা আরও যোগ করেন যে তিনি সিদ্ধার্থের সঙ্গে বিছানায় সবসময় জড়িয়ে থাকতে ভালোবাসেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের জয়সলমীরে রূপকথার মতো বিয়ে সেরেছিলেন এই তারকা জুটি। বর্তমানে তাঁদের সংসার আলো করে রয়েছে কন্যাসন্তান সারায়া। এদিকে কাজের দিক থেকেও কিয়ারা সম্প্রতি যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।