বয়স ৩৮ ছুঁইছুঁই, তবু ব্যাটে সেই ক্ষিপ্র সিংহ! ৩৭ বছর বয়সে কোহলির এমন রেকর্ড জানলে চোখ কপালে উঠবে

কথাতেই বলে— সিংহ বৃদ্ধ হলেও তার শিকার করার ক্ষমতা কখনও কমে না! বাইশ গজের কিং বিরাট কোহলির (Virat Kohli) ক্ষেত্রে এই প্রবাদটি একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। আগামী ৫ই নভেম্বর ৩৮ বছরে পা দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা। তবে বয়স যে শুধুই একটা সংখ্যা, ৩৭ বছর বয়সের শেষ দিন পর্যন্ত ব্যাট হাতে তা প্রমাণ করে চললেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডের ওডিআই (ODI) ম্যাচে ৭৫ রানের এক অনবদ্য ও দায়িত্বশীল ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে জয়ের দরজায় পৌঁছে দিয়েছেন কোহলি। ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে পা রাখা বিরাটের আধিপত্য ৩৭ বছর বয়সে এসেও এতটুকু কমেনি, বরং ধার বেড়েছে বহুগুণ!
৩৭ বছর বয়সে কেরিয়ারের সেরা পারফরম্যান্স:
পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, জীবনের ৩৭-তম বছরে বিরাট কোহলি তাঁর ওডিআই কেরিয়ারের সর্বোচ্চ স্ট্রাইক রেট অর্জন করেছেন। এই এক বছরে তিনি ৮৪.৩৬ অবিশ্বাস্য গণে মোট ৯২৮ রান সংগ্র করেছেন, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১৯.৪৩!
উল্লেখযোগ্য বিষয় হলো, ৩৬ বছর বয়সে বিরাটের ওডিআই সংগ্রহ ছিল ৪৩.৬২ গড়ে ৩৪৯ রান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩৭ বছরে এসে কোহলি যেভাবে নিজের ব্যাটিংকে পুনরুজ্জীবিত করেছেন, তা বিশ্ব ক্রিকেটে এক বিরল দৃষ্টান্ত।
বয়সের সাথে সাথে বিরাটের ওডিআই কেরিয়ারের গ্রাফ:
১৯ বছর বয়সে মাত্র ৩১.৮ গড়ে ১৫৯ রান দিয়ে যাত্রা শুরু হয়েছিল তরুণ কোহলির। এরপর ২১ ও ২২ বছর বয়সে গড়ে প্রায় ৪৭-এর ওপর রান করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। ২৩ বছর বয়সে ৭০.৫০ গড়ে ১,২৬৯ রান এবং ২৮ বছর বয়সে কেরিয়ারের সর্বোচ্চ ১,৪৬০ রান (গড় ৭৬.৮৪) সংগ্রহ করেছিলেন তিনি। তবে ২৯ বছর বয়সে তাঁর ব্যাটে ছিটকে এসেছিল ১৩৩.৬ গড়ের অবিশ্বাস্য রান।
৩৭ বছর পার করে ৩৮-এ পা রাখার মুখে দাঁড়িয়েও বিরাটের এই ফিটনেস ও ক্ষিপ্রতা প্রমাণ করে— রাজ সিংহাসন এখনও তাঁর দখলেই রয়েছে!