বছর ঘুরলেই সুখবর, কেন্দ্র ঘোষণা করল অষ্টম বেতন কমিশন! জানুন নতুন বেতন কাঠামোয় আপনার স্যালারি কত হতে পারে?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অবশেষে সুখবর। বছর ঘুরলেই আসতে চলেছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। প্রতি ১০ বছর অন্তর পে কমিশন গঠিত হওয়ার রীতি মেনেই সরকার খুব শীঘ্রই নয়া পে কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছে। অনুমান করা হচ্ছে, ২০২৬ সালের জানুয়ারী মাস থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।এই কমিশনের সুপারিশ কার্যকর হলে দেশের প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনসনার সরাসরি উপকৃত হবেন।বাস্তবায়নের সময়সীমা:বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন, ভাতা এবং পেনশন পর্যালোচনার জন্য এই কমিশন ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে বলে রিপোর্টে বলা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের দীপাবলির মধ্যেই এই সুপারিশগুলি বাস্তবায়িত হতে পারে এবং কর্মীদের জন্য বড় উপহার আসতে চলেছে।নতুন বেতন ও ফিটমেন্ট ফর্মুলা:অষ্টম পে কমিশনে কর্মীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে মূল ফ্যাক্টর হবে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮২ থেকে সর্বোচ্চ ২.৪৬ এর মধ্যে থাকতে পারে।ফিটমেন্ট ফ্যাক্টরবেসিক পে (১৮,০০০ টাকা)বেতন বৃদ্ধি (%)নতুন বেতন (₹)১.৮২ গুণ১৮,০০০ টাকা১৪%৩২,৭৬০ টাকা২.১৫ গুণ১৮,০০০ টাকা৩৪%৩৮,৭০০ টাকা২.৪৬ গুণ১৮,০০০ টাকা৫২% (সর্বোচ্চ)৪৪,২৮০ টাকাঅন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন:ডিএ মার্জার: নয়া পে কমিশনে কর্মীদের প্রাপ্য ডিয়ারনেস অ্যালাউন্স (DA) শূন্যে নামিয়ে এনে মূল বেতনের (Basic Pay) সঙ্গে যুক্ত করা হবে। এটি প্রায় ১৩-১৫% হতে পারে বলে অনুমান করা হচ্ছে।ন্যূনতম বেতন বৃদ্ধি: সপ্তম পে কমিশনে কর্মীদের নূন্যতম বেসিক স্যালারি ছিল ১৮,০০০ টাকা এবং পেনশনারদের জন্য সর্বনিম্ন বেসিক পেনশন ছিল ৯,০০০ টাকা। অষ্টম পে কমিশনে এই ন্যূনতম বেতন এবং পেনশন বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।