বক্স অফিসে ইতিহাস গড়ল ‘স্পাইডার ম্যান’! বিশ্বজুড়ে ২২ হাজার কোটির আয়ের পর এবার ভারতের বাজারে কোন বড় রেকর্ডের মুখে?

বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে একের পর এক নতুন ইতিহাস তৈরি করছে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ছবি ‘স্পাইডার ম্যান ব্র্যান্ড নিউ ডে’। ২০২৬ সালের শুরু থেকে বিশ্বজুড়ে তান্ডব চালানো এই সিনেমাটি ইতিমধ্যেই হলিউডের পাশাপাশি ভারতীয় বক্স অফিসেও এক নতুন নজির গড়েছে। মুক্তির পর ৩৭ দিন পার হয়ে গেলেও প্রেক্ষাগৃহে ছবির ক্রেজ এখনও পুরোপুরি থামেনি, বরং নতুন এক রেকর্ডের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে এই সুপারহিরো ছবি।

বিশ্বজুড়ে রেকর্ড ভাঙা ব্যবসা

সাকনিল্কের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ‘স্পাইডার ম্যান ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী বক্স অফিসে ২২,৫০০ কোটি টাকারও বেশি দুর্দান্ত কালেকশন করে ফেলেছে। চলতি বছরে বিশ্বজুড়ে সবথেকে বেশি আয় করা চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে এই ছবি। এর আগে এত বড় অংকের সাফল্য খুব কম সিনেমাকেই দেখা গিয়েছে।

ভারতের বাজারে ঐতিহাসিক সাফল্য

ভারতীয় বক্স অফিসের ইতিহাসে এই প্রথম কোনো হলিউড ছবি ৫০০০ মিলিয়ন বা ৫০০ কোটি টাকার ম্যাজিক ফিগার অনায়াসেই পার করে ফেলেছে। ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী হলিউড সিনেমার তকমা আগেই নিজেদের নামের পাশে জুড়েছে এই ছবি।

বর্তমানে গ্রস কালেকশনের ক্ষেত্রে সিনেমাটি ৬০০ কোটির ক্লাবে প্রবেশের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে। সাকনিল্কের তথ্য অনুযায়ী, ৩৭ দিনের মাথায় ছবিটির ভারতে নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৪৯৫.৯৭ কোটি টাকা এবং গ্রস কালেকশন প্রায় ৫৯৩.০৫ কোটি টাকা। অর্থাৎ, ৬০০ কোটির ঐতিহাসিক মাইলফলক ছুঁতে ছবিটির আর মাত্র ৭ কোটি টাকার মতো প্রয়োজন। এখন দেখার বিষয় এই উইকেন্ডে বক্স অফিসে কেমন পারফর্ম করে এবং এই বিরল রেকর্ড নিজের ঝুলিতে পুড়তে পারে কি না।