ফ্ল্যাটে থাকেন? অজান্তেই এই বড় ভুলগুলি করছেন না তো! নিমেষেই ধূলিসাৎ হতে পারে আপনার সুখ-শান্তি।

বর্তমান যুগে মেট্রোপলিটন শহরগুলিতে ফ্ল্যাট সংস্কৃতিই সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু অনেকেই এই ফ্ল্যাটে ওঠার পর নানা ধরণের মানসিক অশান্তি বা আর্থিক সংকটের মুখোমুখি হন। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে বড় কারণ হতে পারে বাস্তু সংক্রান্ত কিছু ছোটখাটো ভুলত্রুটি। বাড়ি বড় হোক বা ছোট, ফ্ল্যাটের অন্দরে বাস্তু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সামান্য কিছু নিয়ম না মানলে তা পরিবারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ফ্ল্যাটে কোন ভুলগুলি করা থেকে বিরত থাকবেন?

  • প্রধান দরজায় জঞ্জাল: মূল দরজার ঠিক সামনে জুতোর স্তূপ জমিয়ে রাখা বা অন্ধকার করে রাখা অত্যন্ত অশুভ। এর ফলে ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না।

  • ঈশান কোণের ভুল ব্যবহার: উত্তর-পূর্ব বা ঈশান কোণে ভারী জিনিস, জঞ্জাল বা ডাস্টবিন রাখা একেবারেই উচিত নয়। এতে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়।

  • জলের অপচয় বা লিক: বাড়িতে কল দিয়ে জল পড়া বা পাইপ লিক হওয়ার সমস্যা থাকলে তা অবিলম্বে সারিয়ে ফেলুন। বাস্তু মতে, জলের অবিরাম অপচয় অতিরিক্ত অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয়।

  • বেডরুমে আয়না ও মন্দির: বিছানার ঠিক সামনে আয়না রাখা বা শোবার ঘরে ঠাকুরঘর স্থাপন করা মানসিক শান্তি ও ঘুমের ব্যাঘাত ঘটায়।

  • বন্ধ ঘড়ি: ঘরে কোনো বন্ধ বা নষ্ট ঘড়ি ঝুলিয়ে রাখা মানেই নিজের প্রগতি এবং নতুন সুযোগের পথ আটকে দেওয়া।

বিনা ভাঙচুরে ফ্ল্যাটের বাস্তু ত্রুটি দূর করার উপায়

  • প্রধান দরজা: ফ্ল্যাটের এন্ট্রি গেট সর্বদা উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিকে হওয়া শুভ। দরজার আশপাশ সবসময় পরিষ্কার রাখুন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন।

  • রান্নাঘর: রান্নাঘর সবসময় দক্ষিণ-পূর্ব বা উত্তর-পশ্চিম কোণে রাখা উচিত। রান্নার সময় মুখ যেন পূর্ব বা দক্ষিণ দিকে থাকে।

  • বেডরুম ও রঙের ব্যবহার: মাস্টার বেডরুম সবসময় দক্ষিণ-পশ্চিম (নৈঋত্য কোণ) দিকে হওয়া ভালো। শোয়ার সময় মাথা পূর্ব বা দক্ষিণ দিকে রাখুন এবং দেওয়ালে হালকা নীল বা ক্রিম রঙের ব্যবহার করুন।

  • খোলামেলা পরিবেশ: উত্তর ও পূর্ব দিকের জানালা বা বারান্দা খোলামেলা রাখা উচিত, যাতে পর্যাপ্ত রোদ ও হাওয়া প্রবেশ করতে পারে। ভারী আসবাবপত্র সবসময় দক্ষিণ-পশ্চিম দিকে রাখুন।

Aditi Banik
  • Aditi Banik