প্রতিরক্ষা মন্ত্রকে সরাসরি নিয়োগ! ১০ম পাসেই জয়পুর ও দিল্লিতে সরকারি চাকরির বড় সুযোগ

ভারতীয় সেনাবাহিনীর অংশ হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক জয়পুরের ৬১তম অশ্বারোহী বাহিনীতে (61st Cavalry) ‘গ্রুপ সি’ বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি নং ০১/২০২৬ অনুযায়ী, মোট ১২টি শূন্যপদে যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যারা ন্যূনতম দশম শ্রেণী পাস করেছেন, তাঁরাই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
নির্বাচিত প্রার্থীরা পে ম্যাট্রিক্স লেভেল-১ অনুযায়ী প্রতি মাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন পাবেন, সাথে থাকবে কেন্দ্রীয় সরকারের অন্যান্য সুযোগ-সুবিধা। শূন্যপদগুলির মধ্যে ৪টি ইকোনমিক্যালি উইকার সেকশন (EWS), ৭টি ওবিসি (OBC) এবং ১টি এসটি (ST) ক্যাটাগরির জন্য সংরক্ষিত। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর (EWS), ১৮ থেকে ২৮ বছর (OBC) এবং ১৮ থেকে ৩০ বছর (ST)। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে সম্পন্ন হবে। প্রার্থীদের A4 সাইজের কাগজে টাইপ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র ডাকযোগে পাঠাতে হবে। এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২১ দিনের মধ্যে আবেদন পৌঁছানো চাই। আবেদনপত্র যাচাইয়ের পর লিখিত পরীক্ষা ও মেডিকেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। কর্মস্থল হবে মূলত জয়পুর ও নয়া দিল্লি।