প্রতিদিন এক কাপ বেদানা খাচ্ছেন? শরীরে কী ঘটছে জানেন কি!

প্রতিদিন এক কাপ বেদানা খেলে শরীরে কী ঘটে? জানুন চমকে দেওয়া পুষ্টিগুণ
লাল রঙের ছোট ছোট দানা, মিষ্টি-টক স্বাদ আর নানা পুষ্টিগুণে ভরপুর বেদানা বা ডালিম আমাদের সকলের কাছেই অত্যন্ত জনপ্রিয় একটি ফল। কিন্তু শুধু স্বাদ বা ফল হিসেবে খাওয়া নয়, নিয়ম করে প্রতিদিন এক কাপ বেদানার দানা শরীরে ঠিক কী কী পুষ্টির জোগান দেয়, তা জানলে আপনিও অবাক হবেন।
পুষ্টিবিজ্ঞানীদের মতে, প্রায় ১৭৪ গ্রাম বা এক কাপ বেদানার দানায় প্রায় ১৪৪ ক্যালোরি, ৩২-৩৩ গ্রাম কার্বোহাইড্রেট, ৭ গ্রাম খাদ্যতন্তু (ফাইবার) এবং প্রায় ৩ গ্রাম প্রোটিন থাকে। এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট এবং পটাশিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে, যা শরীরের স্বাভাবিক কার্যকারিতায় দারুণ সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, ডালিমের সবচেয়ে বড় গুণ হলো এতে থাকা উচ্চমাত্রার ফাইবার, যা হজমশক্তি স্বাভাবিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী। তবে জুস বা রস করে খাওয়ার চেয়ে গোটা ফলের দানা খাওয়া শরীরের পক্ষে বেশি উপকারী, কারণ জুস বানালে ফাইবারের পরিমাণ অনেকটাই কমে যায়। তবে ডায়াবেটিস বা কিডনির কোনও গুরুতর সমস্যা থাকলে খাদ্যতালিকায় নিয়মিত ডালিম যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।