পুরনো সাদা প্লাস্টিকের চেয়ার নতুনের মতো চকচক করবে! গোপন ট্রিকটি কী?

বাড়ির বারান্দা বা ছাদে রাখা সাদা প্লাস্টিকের চেয়ার সূর্যের আলো আর ধুলোয় দ্রুত হলদেটে ও মলিন হয়ে যায়। অনেকেই ভাবেন এগুলি পরিষ্কার করা অসম্ভব, কিন্তু সামান্য কিছু ঘরোয়া উপায়েই এদের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।
পরিষ্কারের জন্য প্রথমে হালকা গরম জলে বাসন মাজার তরল সাবান মিশিয়ে স্পঞ্জ দিয়ে ঘষে নিন। জেদি দাগের জন্য বেকিং সোডা ও জলের মিশ্রণ ব্যবহার করুন। যদি চেয়ারে ছত্রাক বা কালো দাগ থাকে, তবে ৭৫ শতাংশ ভিনেগার ও ২৫ শতাংশ জলের স্প্রে ব্যবহার করে ১০ মিনিট রেখে দিন। খুব বেশি হলদে হয়ে গেলে এক বালতি গরম জলে এক কাপ ব্লিচ মিশিয়ে ১৫ মিনিট স্পঞ্জ দিয়ে মুছে ধুয়ে ফেলুন।
উজ্জ্বলতা ধরে রাখতে গাছের নিচে চেয়ার রাখবেন না, দীর্ঘ সময় বাইরে থাকলে ঢেকে রাখুন এবং মাসে অন্তত একবার হালকা পরিষ্কার করুন। মনে রাখবেন, পরিষ্কারের পর চেয়ার পুরোপুরি শুকিয়ে সংরক্ষণ করলে ছত্রাক পড়ার ভয় থাকে না। সঠিক পরিচর্যায় আপনার পুরনো চেয়ারগুলোই বছরের পর বছর নতুনের মতো ঝকঝকে থাকবে।