পুজোর আগে কি আকাশ ছোঁবে সোনা? উৎসবের মরসুমে চিন্তায় মধ্যবিত্ত, শুক্রবার কত বাড়ল হলুদ ধাতুর দাম

পুজোর আগে সোনা কেনা কি পকেটে বড় টান ধরাবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। উৎসবের মরসুম কাছাকাছি আসতেই সোনাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হলুদ ধাতুর লাগাতার দর। যদিও গত কয়েক দিন ধরে সোনার বাজারদর কিছুটা নিম্নমুখী ছিল, তবে সপ্তাহের শেষ কার্যদিবসে অর্থাৎ শুক্রবারে ফের ঊর্ধ্বমুখী হলো সোনার দাম। এক নজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন বড় শহরে আজকের সোনা ও রূপোর বাজারদর।
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ১,৩৮,১৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে ১,৫০,৭১০ টাকা। অন্যদিকে, জাতীয় রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কিছুটা বেশি অর্থাৎ ১,৩৮,৩০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৫০,৮৬০ টাকা। মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই এবং ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১,৩৮,১৫০ টাকায় এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৫০,৭১০ টাকায়। আহমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা মিলছে ১,৩৮,২০০ টাকায় এবং ২৪ ক্যারাট সোনা ১,৫০,৭৬০ টাকায়। জয়পুরে ২২ ক্যারাট সোনার দাম ১,৩৮,১০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৫০,৮৬০ টাকা। লখনউ ও হায়দরাবাদে যথাক্রমে ২২ ক্যারাট ১৩,৮৩০০ টাকা এবং ২৪ ক্যারাট ১৫,০৮৬০ টাকায় লেনদেন হচ্ছে। পুজোর কেনাকাটার আগে এই লাগাতার দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের কপালে যে চিন্তার ভাঁজ ফেলছে, তা বলাই বাহুল্য।