পুজোর আগেই সরকারি ব্যাঙ্কে বাম্পার চাকরি! ২,৪০০-র বেশি শূন্যপদে আবেদনের সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না!

পুজোর মুখেই চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর। দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে একাধিক শূন্যপদে যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। এই নিয়োগের মাধ্যমে চাকরিপ্রার্থীরা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি নিজের রাজ্যেও কাজের সুযোগ পাবেন। ফলে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২,৪৮২। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রয়েছে ৪২টি শূন্যপদ। এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের প্রোবেশন বা প্রবেশন সময়কালের মধ্যে রাখা হবে। এই পদে নিযুক্ত প্রার্থীদের বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়, যা প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা পর্যন্ত হতে পারে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বিতীয় তফসিলে তালিকাভুক্ত যেকোনো শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কে অফিসার পদে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, প্রার্থী যে রাজ্যের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা পড়তে, লিখতে ও বলতে পারদর্শী হতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://bankofbaroda.bank.in/career-এ যেতে হবে। সেখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য এবং নথি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ আবেদনের শেষ দিন। অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে।