‘পথের পাঁচালী’ আর ‘অপুর সংসার’-ই চিনিয়েছিল অচেনা ভারতকে! আত্মজীবনীতে রাজীবের সঙ্গে প্রেমের রোমাঞ্চকর স্মৃতি ফাঁস সনিয়ার

সত্যজিৎ রায়ের মাস্টারপিস সিনেমা ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ কিংবা মার্চেন্ট-আইভরির ‘শেক্সপিয়র ওয়ালা’—সেলুলয়েডের সেই সাদাকালো ফ্রেমগুলোই যেন সুদূর বিলেতে বসে থাকা এক তরুণী সনিয়ার সামনে মেলে ধরেছিল অচেনা ও রহস্যময় ভারতের এক নিখাদ আয়না। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর সদ্যপ্রকাশিত আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এর পাতা উল্টালেই স্পষ্ট হয়ে ওঠে, সিনেমার সেই রূপালী পর্দার হাত ধরেই কীভাবে কেমব্রিজ ও লন্ডনের বুকে রচিত হয়েছিল রাজীব গান্ধীর সঙ্গে তাঁর তারুণ্যের প্রেমের স্নিগ্ধ ও অমলিন অধ্যায়।

বিলেতের সেই দিনগুলির নস্ট্যালজিয়া: স্মৃতিকচারণ করে সনিয়া লিখেছেন, ফ্রান্সেসকো ইতালি ফিরে যাওয়ার পর কেমব্রিজের টেনিসন রোড ও ইতালিয়ান ল্যান্ডলেডির চেনা গণ্ডি ছেড়ে তাঁকে চলে যেতে হয়েছিল ক্র্যানমার রোডে। গ্রিসের বন্ধু রুলা ও আনাবেলের বিশাল এক রোদঝলমলে ঘরে শুরু হয় তাঁর নতুন অধ্যায়। সম্পূর্ণ এক ভিনদেশি আবহে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া শুরু করেছিলেন তিনি।

আর ঠিক সেই সময়েই লন্ডনের ইমপিরিয়াল কলেজে ভর্তি হয়ে সোনিয়ার মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিলেন রাজীব গান্ধী। শনি-রবিবার কেমব্রিজে ছুটে আসা কিংবা সনিয়ার লন্ডনযাত্রা—দুই তরুণ-তরুণীর সেই বন্ধুতা ধীরে ধীরে এক গভীর রূপ নিতে শুরু করে।

সঞ্জয়ের প্রাণোচ্ছ্বল উপস্থিতি: এই রোমান্টিক সমীকরণের মাঝে মাঝে ক্রু থেকে এসে তাঁদের সঙ্গে যোগ দিতেন রাজীবের ভাই সঞ্জয় গান্ধী। রোলস-রয়েসে অ্যাপ্রেন্টিসশিপ করতে থাকা সঞ্জয় ছিলেন অসম্ভব রসিক, হাসি-মস্করা আর প্র্যাঙ্কে ভরপুর এক প্রাণোচ্ছ্বল যুবক। ভারতীয় সিনেমার জাদুকরি ছোঁয়া আর বিলেতের সেই সোনালী দিনের স্মৃতি যেভাবে সনিয়ার আত্মজীবনীতে উঠে এসেছে, তা এক নিমেষে পাঠকদের নিয়ে যায় অর্ধশতাব্দী আগের এক জাদুকরি রোমান্টিক অতীতে।

Pratik Saha
  • Pratik Saha