নভেম্বরে অন্নপূর্ণা প্রকল্পের টাকা কবে পাবেন মহিলারা? শুভেন্দু অধিকারীর পুরনো ঘোষণায় বড় সূত্র!

উৎসবের মরশুমে রাজ্যের মহিলাদের চোখ এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে। অক্টোবর অর্থাৎ পুজোর মাসে সঠিক সময়েই ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছিল। কিন্তু সামনেই কালীপুজো ও দীপাবলি, তাই নভেম্বর মাসের উৎসবের মরশুমি খরচ সামলাতে রাজ্যজুড়ে লাখ লাখ মহিলার মনে প্রশ্ন— এবার অন্নপূর্ণা যোজনার টাকা ঠিক কবে আসবে?

রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে এবং আর্থিক সহায়তা দিতে চালু করা এই ‘অন্নপূর্ণা যোজনা’-র কিস্তির দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সুবিধাভোগীরা। festive season-এ কেনাকাটা এবং পারিবারিক খরচের সামাল দিতে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কবে মিলতে পারে নভেম্বরের টাকা? প্রকল্পের শুরুর দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে, অন্নপূর্ণা যোজনার নির্ধারিত অর্থ প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (DBT) ঢুকতে শুরু করবে। সেই নিয়ম ও ট্রেন্ড বজায় থাকলে, চলতি নভেম্বর মাসেরও দ্বিতীয় সপ্তাহের (অর্থাৎ ১০ থেকে ১৫ নভেম্বরের মধ্যে) মধ্যেই অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

যদিও প্রশাসনের তরফ থেকে নভেম্বর মাসের টাকা ছাড়ার সুনির্দিষ্ট ও চূড়ান্ত তারিখ নিয়ে এখনও পর্যন্ত আলাদা করে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে বলে আশা করা হচ্ছে।