দুর্ঘটনাতেও অক্ষত থাকবে মাথা! জলের দামে বিশ্বমানের ট্রিপল সেফটি হেলমেট লঞ্চ করল স্টিলবার্ড

উৎসবের মরসুমে বাইক প্রেমীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘স্টিলবার্ড হাই-টেক ইন্ডিয়া’ বাজারে নিয়ে এলো তাদের নতুন ও অত্যন্ত শক্তিশালী ‘FEC-3’ মডেলের হেলমেট। বাইকারদের সুরক্ষা নিশ্চিত করতে এই হেলমেটে দেওয়া হয়েছে বিশ্বমানের ট্রিপল সার্টিফিকেশন—DOT (আমেরিকা), ECE 22.06 (ইউরোপ) এবং ISI/BIS (ভারত)। ভারতীয় বাজারে এই হেলমেটটির প্রারম্ভিক দাম রাখা হয়েছে মাত্র ৪,৪৯৯ টাকা। আন্তর্জাতিক মানের নিরাপত্তা ফিচার্স থাকা সত্ত্বেও বাজেট ফ্রেন্ডলি মূল্যে এটি বাজারে আনা হয়েছে, যাতে দেশের যেকোনো বাইকার সহজে এটি কিনতে পারেন। স্টিলাবার্ডের এই FEC-3 হেলমেটটির প্রধান আকর্ষণ হলো এর হাই-ইম্প্যাক্ট PC-ABS ব্লেন্ড মেটেরিয়ালে তৈরি স্পোর্টি অ্যারোডাইনামিক শেপ। এর ফলে দ্রুত গতিতে বাইক চালানোর সময় বাতাসে ভারসাম্য বজায় থাকে। প্রতিকূল আবহাওয়া বা শীতকালে বাজি ও ধোঁয়াশার মধ্যেও যেন চালকের দৃষ্টি পরিষ্কার থাকে, সে জন্য এতে ব্যবহার করা হয়েছে ‘Pinlock 30’ অ্যান্টি-ফগ লেন্স যুক্ত পলিকার্বোনেট স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট ভাইজার। পাশাপাশি প্রখর সূর্যের আলো থেকে চোখ বাঁচাতে এতে স্লাইডার মেকানিজম দ্বারা পরিচালিত বিল্ট-ইন ইনার সান শিল্ড বা ডাবল ভাইজার সিস্টেম দেওয়া রয়েছে। চালকের সর্বোচ্চ সুরক্ষার কথা ভেবে এই হেলমেটে ব্যবহার করা হয়েছে বিশ্বস্ত ‘ডাবল D-রিং’ ফাস্টেনিং লক সিস্টেম, যা যেকোনো প্রবল ধাক্কাতেও হেলমেটটিকে মাথা থেকে খুলে যেতে দেয় না। এছাড়া স্বাচ্ছন্দ্যের জন্য এতে রয়েছে উইন্ড ডিফ্লেক্টর এবং নোস প্রোটেক্টর। হেলমেটটি মূলত মাঝারি (M – 580 মিমি), বড় (L – 600 মিমি) এবং এক্সট্রা লার্জ (XL – 620 মিমি)—এই তিনটি সাইজে পাওয়া যাবে। দীপাবলির মরসুমে দুর্দান্ত লুকস এবং সেরা আন্তর্জাতিক নিরাপত্তার সংমিশ্রণে স্টিলবার্ডের এই FEC-3 হেলমেটটি ভারতীয় বাইকারদের প্রথম পছন্দ হতে চলেছে।