জনগণনার জেরে ১৫ দিন পিছোচ্ছে মাধ্যমিক? ২ মার্চ থেকে শুরু পরীক্ষা, রইল নতুন নির্ঘণ্ট

জনগণনার কাজের কারণে মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় বদল আসতে চলেছে। জানা গিয়েছে, প্রায় ১৫ দিন বা দু’সপ্তাহ পিছিয়ে আগামী ২ মার্চ থেকে শুরু হতে পারে মাধ্যমিক পরীক্ষা এবং তা চলবে ১৬ মার্চ পর্যন্ত।

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র দু’দিনের ব্যবধানে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৯ মার্চ থেকে শুরু হয়ে উচ্চমাধ্যমিক চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।

শিক্ষা দফতর সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই জোড়া পরীক্ষার সম্ভাব্য নির্ঘণ্ট অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হচ্ছে। রাজ্য সরকারের অনুমোদন মিললেই চূড়ান্ত সূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।