চলতি সপ্তাহেই জিও আইপিও-র মেগা লিস্টিং! মাত্র ১ লটেই কত লাভ? গ্রে মার্কেট দিল বিরাট ইঙ্গিত!

ভারতের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় অধ্যায়ের সাক্ষী হতে চলেছে বিনয়োগকারী মহল। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম ও ডিজিটাল শাখা ‘জিও প্ল্যাটফর্মস’ আগামী ২৮শে অক্টোবর শেয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত (Listing) হতে চলেছে। আইপিও-তে আবেদন করা বিনিয়োগকারীদের নজর এখন কেবল গ্রে মার্কেটের (Unofficial Grey Market) দিকে, কারণ প্রথম দিনেই বাম্পার রিটার্নের বড় ইঙ্গিত দিচ্ছে ধূসর বাজার।
ট্রেড অ্যানালিস্টদের মতে, মেগা এই ইস্যুটি শেয়ার বরাদ্দপ্রাপ্তদের প্রথম দিনেই ২২ শতাংশের বেশি ধামাকাদার লিস্টিং গেইন বা মুনাফা উপহার দিতে পারে।
কত মিলছে প্রিমিয়াম ও লট প্রতি লাভ? আনঅফিসিয়াল গ্রে মার্কেটের সর্বশেষ তথ্য অনুযায়ী, জিও প্ল্যাটফর্মসের তালিকাভুক্ত নয় এমন শেয়ারগুলি বাজারে প্রতি শেয়ার ১,৩৬৬ টাকা পর্যন্ত দরে লেনদেন হচ্ছিল। আইপিও-র সর্বোচ্চ প্রাইস ব্যান্ড ১,১১৯ টাকা হিসেব করলে দেখা যাচ্ছে, শেয়ার প্রতি প্রায় ২৪৭ টাকা অর্থাৎ ২২.০৭% গ্রে মার্কেট প্রিমিয়াম (GMP) ছোঁয়া যাচ্ছে।
এই হিসেবে, কোনো বিনিয়োগকারী যদি ১২টি শেয়ারের সর্ব সর্বনিম্ন লট পেয়ে থাকেন, তবে প্রথম দিনেই তাঁর আনুমানিক লট প্রতি প্রায় ২,৯৬৪ টাকা নিট মুনাফা হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, গ্রে মার্কেট একটি অনানুষ্ঠানিক মাধ্যম, লিস্টিংয়ের দিন প্রকৃত শেয়ারের দর স্টক এক্সচেঞ্জে চাহিদা ও সরবরাহের ওপরই নির্ভর করবে।
রেকর্ড ভাঙা আবেদন ও লিস্টিংয়ের সময়সূচি: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এর দেওয়া তথ্য অনুযায়ী, জিও প্ল্যাটফর্মসের এই ৩০,২১৩ কোটি টাকার আইপিও-টি (IPO) অফার সাইজের তুলনায় প্রায় ২২ গুণেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে।
কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স (QIB): এই বিভাগে সর্বোচ্চ ৭০.৫৫ গুণ আবেদন জমা পড়েছে।
নন-ইনস্টিটিউশনাল ইনভেস্টরস (NII): এই বিভাগে শেয়ারের দর উঠেছে ১৪ গুণ।
রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরস (RII): খুচরো বিনিয়োগকারীদের বিভাগে আবেদন পড়েছে ২.৭২ গুণ।
বিপুল চাহিদার নিরিখে আগামী ২৬শে অক্টোবর (সোমবার) বিডকারীদের শেয়ার বরাদ্দ চূড়ান্ত করা হবে। যারা শেয়ার পাবেন না, তাঁদের ২৭শে অক্টোবর (মঙ্গলবার) থেকে টাকা রিফান্ড শুরু হয়ে যাবে। চূড়ান্ত বিজয়ী শেয়ারহোল্ডাররা আগামী ২৮শে অক্টোবর (বুধবার) বিএসই (BSE) এবং এনএসই (NSE)-তে সরাসরি শেয়ার লেনদেন দেখতে পাবেন। ২০২৪ সালে হুন্দাই মোটর ইন্ডিয়ার ২৭,৮৭০ কোটি টাকার আইপিও-র রেকর্ড ভেঙে জিও-র এই ৩০,২১৩ কোটি টাকার পাবলিক অফারিং ইতিমধ্যেই ভারতের বৃহত্তম আইপিও হিসেবে এক ইতিহাস সৃষ্টি করেছে।