ঘর থেকে বেরোনোর আগে দেখে নিন তালিকা! শিয়ালদা ও চক্ররেলে সাময়িক ট্রাফিক ব্লকের জেরে কী কী পরিবর্তন হলো?

টালা পাইপলাইন ফেটে গিয়ে চরম বিপত্তি কলকাতা স্টেশন চত্বরে! দুর্ঘটনাবশত স্টেশনের ট্র্যাক জলমগ্ন হয়ে পড়ায় ট্রেন চলাচলে বড়সড় ব্যাঘাত ঘটেছে। যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে এবং ট্র্যাক মেরামতের জরুরি কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের অধীনে থাকা চক্ররেল বা সার্কুলার রেলের পরিষেবায় জরুরিভিত্তিতে সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণ বা ট্রাফিক ব্লক ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।

এর সরাসরি প্রভাবে আজ চক্ররেল এবং শিয়ালদা উত্তর শাখার একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেনের রুটে ব্যাপক রদবদল করা হয়েছে। বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত (Short Terminated & Short Originated) করার পাশাপাশি বেশ কিছু ট্রেন ঘুরিয়ে (Diversed Route) চালানো হচ্ছে এবং কিছু লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

ট্রেনের রদবদলের সম্পূর্ণ সূচি ও তথ্য:

যেসব ট্রেন বারাসতে সফর শেষ করবে (Short Terminated):

  • ৩০৩৪৪ বনগাঁ–মাঝেরহাট (সকাল ০৮:৩৫)

  • ৩০৩৪৬ বনগাঁ–মাঝেরহাট (সকাল ১০:৫৮)

যে ট্রেনটি বারাসত থেকে সফর শুরু করবে (Short Originated):

  • ৩০৩৩১ মাঝেরহাট–হাবড়া (সন্ধে ০৭:১০)

যেসব ট্রেন শিয়ালদা উত্তর স্টেশনে সফর শেষ করবে:

  • ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ (সকাল ০৭:৪৮)

  • ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট (সকাল ০৯:৫৬)

  • ৩০১১৪ গেদে-মাঝেরহাট (সন্ধে ০৭:০০)

  • ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ (সকাল ১০:১৫)

  • ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ (বিকেল ০৫:২৪)

যেসব ট্রেন শিয়ালদা উত্তর থেকে যাত্রা শুরু করবে:

  • ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর (সকাল ০৮:৩০)

  • ৩০১২১ মাঝেরহাট-নৈহাটি (সকাল ১১:৪১)

  • ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি (রাত ০৮:২০)

  • ৩০১১৩ বিবাদী বাগ-কল্যাণী (সকাল ১০:৫৮)

  • ৩০১১১ বালিগঞ্জ–ব্যারাকপুর (সন্ধে ০৭:৩৫)

দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে সফর নিয়ন্ত্রণ:

  • ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট ট্রেনটি সকাল ১০:২৬ টায় দমদম ক্যান্টনমেন্টে সফর শেষ করবে।

  • ৩০৩৩৩ মাঝেরহাট-হাবড়া ট্রেনটি মাঝেরহাটের বদলে দুপুর ১২:৫৪ টায় দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

রুট পরিবর্তন (Diversion) ও অন্যান্য পরিবর্তন:

  • ৩০১৪২ গেদে-মাঝেরহাট ট্রেনটি কাঁকুড়গাছি–বালিগঞ্জ হয়ে ঘুরে সকাল ০৮:৪৫ টা নাগাদ মাঝেরহাট পৌঁছবে।

  • ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম ট্রেনটি নির্ধারিত রুটে সকাল ০৯:০০ টায় মাঝেরহাট থেকে ছাড়বে।

  • ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট ট্রেনটি কাঁকুড়গাছি-বালিগঞ্জ হয়ে বিকেল ০৪:০৫ টা নাগাদ মাঝেরহাট পৌঁছাবে।

  • ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর ট্রেনটি বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে বিকেল ০৫:৪৫ টায় বারাসতে সফর শেষ করবে।

  • ৩০১৫২ নৈহাটি-মাঝেরহাট ট্রেনটি কাঁকুড়গাছি হয়ে নির্ধারিত সময় বিকেল ০৬:০৫ টায় মাঝেরহাট পৌঁছবে।

  • ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট ট্রেনটি বালিগঞ্জ–কাঁকুড়গাছি হয়ে বিকেল ০৬:১৩ টায় মাঝেরহাট থেকে ছাড়বে।

  • ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট ট্রেনটি কাঁকুড়গাছি হয়ে বেল বেলা ১১:৪৭ টায় মাঝেরহাট পৌঁছবে।

  • ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ ট্রেনটি কাঁকুড়গাছি হয়ে বেলা ১২:৩৮ টায় মাঝেরহাট থেকে ছাড়বে।

বালিগঞ্জ স্টেশনে সফর শুরু ও শেষ:

  • ৩০৫১১ চম্পাহাটি-মাঝেরহাট (সকাল ০৮:৪৬) এবং ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট (বিকেল ০৪:০১) ট্রেন দুটি বালিগঞ্জে সফর শেষ করবে।

  • ৩০৩২১ মাঝেরহাট-হাসনাবাদ (সকাল ০৯:৫৫) এবং ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর (বিকেল ০৫:০০) ট্রেন দুটি বালিগঞ্জ-কাঁকুড়গাছি রুটে চলাচল করবে।

  • ৩০৩৪২ বনগাঁ-মাঝেরহাট (সকাল ০৮:৫০) ট্রেনটি টালা হয়ে এসে বালিগঞ্জে সফর শেষ করবে।

  • ৩০৭১২ মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর (সকাল ১০:১২) ট্রেনটি বালিগঞ্জ থেকে ছাড়বে।

মাঝেরহাট স্টেশনে ট্রেন নিয়ন্ত্রণ:

  • ৩০৪১২ শিয়ালদা-বিবাদী বাগ (সকাল ০৯:৩৪) এবং ৩০৪১৬ শিয়ালদা-বিবাদী বাগ (বিকেল ০৫:৪৭) ট্রেন দুটি মাঝেরহাটে সফর শেষ করবে।

  • ৩০৪১১ বিবাদী বাগ-শিয়ালদা (সকাল ১১:২২) এবং ৩০৪৫১ বিবাদী বাগ-ব্যারাকপুর (সন্ধে ০৬:৪৫) ট্রেন দুটি মাঝেরহাট থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।

সম্পূর্ণ বাতিল ট্রেনসমূহ: জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৩০৩১২ বারাসত-মাঝেরহাট (বিকেল ৩:৫০), ৩০৩১১ মাঝেরহাট-বারাসত (দুপুর ১২:৫৮), ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট (সন্ধে ৬:০৮), ৩০৩৫১ মাঝেরহাট-বারাসত (সকাল ১০:২০) এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত (রাত ৮:১০) ট্রেনগুলি সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে।

হঠাৎ করে ট্রেনের রুটে এই ব্যাপক রদবদলের ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হলেও, পরিষেবা ও প্ল্যাটফর্ম দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে রেলের ইঞ্জিনিয়ার ও রক্ষণাবেক্ষণকারী দল। যাত্রীদের সুবিধার্থে স্টেশনের ঘোষণা অনুযায়ী যাত্রা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে।