আর মাত্র ১০ দিন! কলকাতা সহ পুরো রাজ্যে বর্ষা বিদায়ের চূড়ান্ত দিন ঘোষণা করল আবহাওয়া দফতর

রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে বর্ষা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আর মাত্র দিনদশেকের অপেক্ষা। তারপরেই পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ুর আনুষ্ঠানিক বিদায়বার্তা ঘোষণা করতে পারে মৌসম ভবন। দীর্ঘ সময়ের এই বর্ষার মরশুম শেষে এবার পরিবর্তনের পালা।
শুক্রবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আকাশে মেঘ ও রোদের লুকোচুরি চলতে পারে। বিশেষ করে কলকাতা ও তার আশেপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা ভোগাতে পারে সাধারণ মানুষকে। তবে ভাদ্রের এই অস্বস্তিকর আবহাওয়া কেটে গিয়ে শীতের আমেজ আসার যে গুঞ্জন তৈরি হয়েছে, এই বর্ষা বিদায় তারই স্পষ্ট ইঙ্গিত।
মৌসম ভবন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেবে। আবহাওয়া দফতরের এই নতুন আপডেটের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, পুজো ও উৎসবের মরশুমের আগেই আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখতে চলেছেন রাজ্যবাসী।