আর মাত্র কয়েক ঘণ্টা! কলকাতার আবহাওয়ায় বিরাট পরিবর্তন নিয়ে হাওয়া অফিসের বড় অ্যালার্ট!

ভোরের দিকে হালকা ঠান্ডার মেজাজ থাকলেও বেলা গড়াতেই রোদের তাপে অস্বস্তি বাড়ছে রাজ্যজুড়ে। শীতপ্রিয় বাঙালির মনে প্রশ্ন একটাই—কবে থেকে পুরোদমে জাঁকিয়ে বসবে শীত? এর মাঝেই আবহাওয়া দপ্তর জানাল সুখবর! কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা কমতে পারে। ফলে রাত ও ভোরের দিকে শীতের আমেজ একধাক্কায় আরও বৃদ্ধি পাবে।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতার আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। আপাতত মহানগরে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। দিনের বেলা কিছুটা গরম থাকলেও ভোর ও রাতের আবহাওয়া বেশ মনোরম থাকবে। আগামী দুই-তিন দিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
একইভাবে উত্তরবঙ্গের আটটি জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ি এলাকাগুলিতে শীতের প্রকোপ আরও কিছুটা বাড়বে। তবে রবিবারের পর সোমবার থেকে আবহাওয়া আবার নতুন মোড় নিতে পারে। কালীপুজোর পরপরই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রকাশ করেছে হাওয়া অফিস।