আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ছুটির লম্বা তালিকা দেখে এখনই সেরে নিন জরুরি কাজ

উৎসবের মরশুমে দেশজুড়ে একপ্রস্থ ছুটির মেজাজ। দুর্গাপুজো, দশেরা, লক্ষ্মীপুজো এবং করবা চৌথ সহ বিভিন্ন উৎসবের জেরে আগামী ১৫ দিনের মধ্যে প্রায় ১০ দিনই দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। তবে রাজ্যের বা শহরের ভিন্নতা অনুযায়ী এই ছুটির দিনগুলি আলাদা হবে। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী আগামী দিনগুলিতে কোন শহরে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, দেখে নিন তার সম্পূর্ণ তালিকা:

আগামী ১৫ দিনে ব্যাঙ্ক ছুটির তালিকা

  • ১৭ অক্টোবর: মহা সপ্তমী উপলক্ষ্যে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ১৯ অক্টোবর: মহা অষ্টমী, মহা নবমী ও দুর্গা সপ্তমী/অষ্টমী উপলক্ষ্যে আগরতলা, আইজল, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, ইম্ফল, ইটানগর, কোহিমা, কলকাতা, পাটনা, রাঁচি ও শিলঙে ব্যাঙ্ক ছুটি থাকবে।

  • ২০ অক্টোবর: দশেরা ও বিজয়া দশমী উপলক্ষ্যে গ্যাংটক ও ইম্ফল বাদে দেশের বাকি সব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ২১ অক্টোবর: বিজয়া দশমী উপলক্ষ্যে আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ২২ ও ২৩ অক্টোবর: দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

  • ২৬ অক্টোবর: লক্ষ্মী পুজো ও মহর্ষি বাল্মীকির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগরতলা, জম্মু, সিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  • ২৯ অক্টোবর: করবা চৌথ উপলক্ষ্যে সিমলার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

  • ৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ছুটির দিনেও ভরসা ডিজিটাল পরিষেবা

ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ছুটির দিনগুলিতেও এটিএম (ATM), ইউপিআই (UPI) অ্যাপ, মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সমস্ত জরুরি লেনদেন করতে পারবেন গ্রাহকরা। তবে নগদ টাকা জমা দেওয়া, চেক ক্লিয়ারেন্স বা পাসবুক আপডেটের মতো কাজের জন্য খোলা দিনগুলিতেই ব্যাঙ্কে যেতে হবে।

সাইবার জালিয়াতি নিয়ে এসবিআই-এর সতর্কবার্তা

অন্যদিকে, ছুটির এই মরশুমের মাঝেই সাধারণ মানুষকে নতুন এক আর্থিক প্রতারণা নিয়ে সতর্ক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ‘জাম্পড ডিপোজিট স্ক্যাম’ (Jumped Deposit Scam) নামের এই প্রতারণাচক্রে হঠাৎ করেই আপনার অ্যাকাউন্টে অপ্রত্যাশিতভাবে কিছু টাকা ঢুকে যায় এবং পরে ইউপিআই পেমেন্টের নামে সেই টাকা ফেরত চাওয়া হয়। তাই এই ধরনের অপরিচিত লেনদেন ও জালিয়াতি থেকে সকলকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।