আইফোন ১৮ প্রো-তে এক ধাক্কায় প্রায় ৫৭ হাজার টাকা ছাড়! জানুন কীভাবে পাবেন এই বাম্পার অফার

নতুন আইফোন কেনার কথা ভাবলে অ্যাপলের লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল আইফোন ১৮ প্রো এখন সবচেয়ে আকর্ষণীয় বিকল্প হতে পারে। বর্তমানে এই প্রিমিয়াম স্মার্টফোনের দামে মিলছে চোখ কপালে তোলার মতো বিশাল ছাড়। ভারতে এই মডেলটির ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম শুরু হচ্ছে ১,৬৪,৯০ টাকা থেকে। তবে নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক অফার, পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু এবং অতিরিক্ত বোনাসের মারপ্যাঁচে আপনি এই ফোনটি ঘরে তুলতে পারেন প্রায় ৫৭ হাজার টাকা পর্যন্ত কমে।

কীভাবে মিলবে এই বিপুল পরিমাণ ছাড়? ইন্ডিয়া আইস্টোরের সাম্প্রতিক অফার অনুযায়ী, গ্রাহকরা বিভিন্ন কার্ড ক্যাশব্যাক ও ট্রেড-ইন বা এক্সচেঞ্জ অফার একসঙ্গে কাজে লাগিয়ে এই সুবিধা পেতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে ১,০৭,৯০ টাকা মূল্যে ফোনটি পাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করা বাধ্যতামূলক, সরাসরি এই কম দামে ডিভাইসটি মিলবে না।

ছাড়ের পুরো অঙ্কটি কীভাবে কাজ করে, তার সহজ হিসাব নিচে দেওয়া হলো:

  • আসল দাম: ১,৬৪,৯০০ টাকা

  • ব্যাঙ্ক ক্যাশব্যাক: নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড বা ইএমআই-তে কেনাকাটা করলে ৭,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

  • পুরনো আইফোন এক্সচেঞ্জ ভ্যালু: পুরনো ডিভাইস বদল করলে প্রায় ৪০,০০০ টাকা পর্যন্ত মূল্য।

  • অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস: পুরনো ফোনের ন্যূনতম মূল্যায়ন ২২,০০০ টাকা বা তার বেশি হলে অতিরিক্ত ১০,০০০ টাকার সর্বোচ্চ বোনাস।

  • সমস্ত ছাড়ের পর চূড়ান্ত দাম: ১,০৭,৯০০ টাকা।

আইফোন ১৮ প্রো-র নতুন ফিচার কী কী? পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা প্রযুক্তিতে বেশ কিছু বড় আপগ্রেড নিয়ে এসেছে অ্যাপল। ২৫৬ জিবি এই মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চির প্রিমিয়াম ডিসপ্লে এবং সঙ্গে অ্যাপল ইন্টেলিজেন্সের অত্যাধুনিক সব ফিচার। ফাস্ট প্রসেসিং ও উন্নত ক্যামেরার কারণে টেক প্রেমীদের কাছে এই ফোনটি ইতিমধ্যে দারুণ সাড়া ফেলেছে।

অফার নেওয়ার আগে যে বিষয়গুলিতে নজর রাখবেন: সর্বোচ্চ ৫৭,০০০ টাকার এই সুবিধা পেতে গেলে গ্রাহকদের নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করতে হবে এবং সঠিক পেমেন্ট পদ্ধতি মানতে হবে। সেই সঙ্গে উপযুক্ত ও কর্মক্ষম পুরনো ফোন এক্সচেঞ্জের জন্য থাকা জরুরি। সবচেয়ে বড় কথা, এই বিশেষ অফারগুলি শুধুমাত্র অ্যাপল অনুমোদিত নির্দিষ্ট রিটেলার বা স্টোরগুলিতেই পাওয়া যাবে। তাই স্টক শেষ হওয়ার আগেই এই সুযোগ কাজে লাগাতে পারেন প্রযুক্তিপ্রেমীরা।