অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! ২০২৭-এর মে মাসের আগেই কি মিলবে বড় সুখবর?

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করেছে। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই তিন সদস্যের প্যানেলটি একটি অস্থায়ী সংস্থা, যার মূল লক্ষ্য যোগ্য ইউনিয়ন, সমিতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলির অভাব-অভিযোগ ও দাবিগুলো খতিয়ে দেখা। নিয়ম অনুযায়ী, কমিশন গঠনের পর থেকে ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। সেই হিসেবে ২০২৭ সালের মে মাসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করার কথা। গত ৮ থেকে ১০ মাসের মধ্যে এই কমিশন দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও লাদাখ সহ দেশের বিভিন্ন প্রান্তে পরামর্শমূলক সভা সম্পন্ন করেছে। সর্বশেষ গত ২৩ অক্টোবর মুম্বাইতে তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘হোয়াটস নিউ’ অংশে প্রকাশিত সাম্প্রতিক আপডেটগুলি থেকে প্রশাসনিক প্রস্তুতির একটি স্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে।ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সাম্প্রতিক আপডেটগুলির বিবরণ:২১ সেপ্টেম্বর, ২০২৬ (মুম্বাই সফর): ২২ ও ২৩ অক্টোবর মুম্বাইতে বৈঠকের পরিকল্পনা নেওয়া হয়, যার জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১০ অক্টোবর। ২৪ আগস্ট, ২০২৬ (বেঙ্গালুরু সফর): ৭ ও ৮ অক্টোবর পরামর্শমূলক সভার আয়োজন করা হয় এবং ১৮ সেপ্টেম্বর ছিল আবেদনের শেষ তারিখ। ১১ আগস্ট, ২০২৬ (পরামর্শক নিয়োগ): পরামর্শক নিয়োগের নির্দেশিকায় আংশিক সংশোধনী এনেছে কমিশন। ৩ আগস্ট, ২০২৬ (জয়পুর সফর): ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সফরের ঘোষণা করা হয়েছিল, যার শেষ তারিখ ছিল ১৮ আগস্ট। ২৮ জুলাই, ২০২৬ (চণ্ডীগড় সফর): ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর আলোচনার সময়সূচীর পাশাপাশি ২৫ আগস্ট পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারিত হয়। কর্মচারী ও পেনশনভোগীদের মনে প্রশ্ন জাগতে পারে, এই আপডেটগুলির অর্থ কী? স্পষ্ট করে বলা ভালো, এই ৫টি আপডেটের কোনোটিতেই ফিটমেন্ট ফ্যাক্টর ম্যাট্রিক্স, সংশোধিত ন্যূনতম মূল বেতন, পেনশন বৃদ্ধি কিংবা তা বাস্তবায়নের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এগুলি সম্পূর্ণভাবে পদ্ধতিগত এবং প্রশাসনিক পদক্ষেপ। উল্লেখ্য, ষষ্ঠ বেতন কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬ এবং সপ্তম বেতন কমিশনের সময় তা ছিল ২.৫৭। তবে বর্তমান অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর, ভাতা, বেতন এবং পেনশন সংস্কার ঠিক কেমন হবে, সে বিষয়ে সঠিক চিত্র তখনই স্পষ্ট হবে যখন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে এবং কেন্দ্রীয় সরকার তার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ততদিন পর্যন্ত সমস্ত পক্ষকে কমিশনের নির্দেশিকা ও পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty