অলিম্পিক পদকের ঐতিহাসিক রেকর্ড ভাঙতে চলেছে পাঞ্জাব? হকি ট্রফির সাফল্যের পর ১,৭৪৪ কোটি টাকার মেগা ব্লু-প্রিন্ট!

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬-এর সফল আয়োজনের পর এবার বিশ্বমঞ্চ কাঁপাতে তৈরি পাঞ্জাব। রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়ার উপস্থিতিতে এক ঐতিহাসিক ঘোষণায় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০৩০ সালের মর্যাদাপূর্ণ হকি বিশ্বকাপ আয়োজনের জন্য রাজ্য এখন পুরোপুরি প্রস্তুত। এশিয়ান ট্রফির জমকালো ফাইনালে জাপানকে ৪-১ গোলে পরাজিত করে ভারতের খেতাব ধরে রাখার পর পুরো মোহালি স্টেডিয়াম ছিল উদযাপনে মুখরিত।পাঞ্জাবের ক্রীড়া ঐতিহ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিক থেকে ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত রাজ্য থেকে ৭৭ জন হকি অলিম্পিয়ান তৈরি হয়েছেন, যাঁদের মধ্যে ৪৮ জন পদক এনেছেন।” রাজ্যের ক্রীড়া পরিকাঠামো মজবুত করতে ১,৭৪৪ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ৬টি নতুন অ্যাস্ট্রোটার্ফ মাঠের কাজ শেষ হয়েছে এবং আরও ২টির কাজ দ্রুত গতিতে চলছে। ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা তারকা খেলোয়াড় হার্দিক সিংকে বিশেষ জার্সিতে সম্মানিত করার পাশাপাশি সাংস্কৃতিক আড়ম্বরে শেষ হয় এই বর্ণাঢ্য আন্তর্জাতিক আসর।